বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2027) নতুন সিজন যত এগিয়ে আসছে, অধিনায়ক নিয়ে চিন্তা তত বাড়ছে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders)। অজিঙ্কা রাহানে অবসর নেওয়ায় শাহরুখ খানের দলকে নেতৃত্ব দেওয়ার মতো কেউ নেই এখন। যদিও দলে বেশ কয়েকজন যোগ্য প্লেয়ার রয়েছেন, যাঁরা 2027 IPL এ কলকাতার অধিনায়কের দায়িত্বটা কাঁধে তুলে নিতে পারবেন। তেমনই একজন ওয়েস্ট ইন্ডিজ তারকা রোভম্যান পাওয়েল। 2023 সালে তিনিই টি-টোয়েন্টি আন্তর্জাতিক সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দিয়ে ভারতকে হারিয়েছিলেন।
ভারতকে হারানো তারকা হতে পারেন কলকাতার অধিনায়ক
ইতিমধ্যেই, নিজেদের ধরে রাখা এবং ছেড়ে দেওয়া প্লেয়ারদের তালিকা প্রকাশ করে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। মোট 17 জন দেশি-বিদেশি প্লেয়ারকে ধরে রেখেছে শাহরুখ খানের ফ্রাঞ্চাইজি। এই তালিকায় রয়েছেন পাওয়েলও। অঙ্গকৃষদের অধিনায়কের প্রসঙ্গ উঠলেই নাম আসছে রিঙ্কু সিংয়ের। তবে কয়েকটি সূত্র বলছে, কলকাতা যদি রিঙ্কু সিংকে অধিনায়ক না করে এবং নিলাম থেকে প্রয়োজন মতো প্লেয়ার কিনতে না পারে সেক্ষেত্রে প্রাক্তন ওয়েস্ট ইন্ডিজ তারকা কলকাতার অধিনায়ক হওয়ার ক্ষেত্রে অত্যন্ত যোগ্য বিকল্প।
মাঝে শোনা গিয়েছিল, যশস্বী জয়সওয়ালকে রাজস্থানের কাছ থেকে ট্রেড করতে পারে KKR। যদিও সময়ের সাথে সাথে সেই জল্পনা আপাতত থিতিয়ে গিয়েছে। সেক্ষেত্রে, একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত যদি জয়সওয়ালের মতো প্লেয়ারকে দলে না নেওয়া যায় তবে কলকাতার অধিনায়কের আসনে পাওয়েলের বসার সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ককে নিজেদের অধিনায়ক বানাবে কিনা তা নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেনি সোনালী বেগুনি ম্যানেজমেন্ট।
আরও পড়ুন: এশিয়া কাপ ফাইনালে ভারত-পাক ম্যাচের সম্ভবনা, বদলা নেওয়ার সুযোগ টিম ইন্ডিয়ার হাতে
উল্লেখ্য, 2023 সালে নিকোলাস পুরানের পর পূর্ণ সময়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি দলের অধিনায়ক হয়েছিলেন পাওয়েল। এই ক্রিকেটারই ওই একই বছরে ভারতের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজকে 3-2 ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতিয়েছিলেন। তাছাড়াও পরের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্যারিবিয়ান দলকে নেতৃত্ব দিয়ে সুপার এইটে পৌঁছে দিয়েছিলেন নাইট তারকা।


