‘হাত ভেঙে দিয়ে..’ ভারতকে হুমকি বাংলাদেশের সাংসদের

Published:

Bangladesh Threats

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাংলাদেশে ভারত বিরোধিতা নতুন নয়। তারেক রহমান সরকার গঠনের পরেও এদেশের সাথে তিক্ততা কমেনি ওপার বাংলার (Bangladesh)। বিশেষ করে সম্প্রতি বাংলাদেশে হাসিনার প্রত্যাবর্তন ঘিরে পরিস্থিতি উত্তাল হয়ে ওঠায় অভ্যাসবশত ভারতকেই দায়ী করছেন ওপার বাংলার শাসক থেকে শুরু করে বিরোধীরা! এবার সেই তালিকায় জুড়লেন বাংলাদেশ ন্যাশনাল পার্টির সাংসদ নিপুন রায় চৌধুরী। সংরক্ষিত নারী আসন-11-এর সাংসদ এবং ধর্ম মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য সোমবার, ঢাকার কেরানীগঞ্জের একটি সমাবেশ থেকে শেখ হাসিনাকে নিশানা করার সাথে সাথে বাংলাদেশে বসবাসকারী হিন্দুদের নিয়ে ভারতকে তীব্র আক্রমণ করেন। এমনকি হাত ভেঙে দেওয়ারও হুমকি দেন!

ভারতকে হুমকি বাংলাদেশের সাংসদের!

গতকাল, ঢাকার বুকে দাঁড়িয়ে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ঘুরিয়ে ভারতকে দায়ী করেন বাংলাদেশ ন্যাশনাল পার্টির সাংসদ নিপুন রায়চৌধুরী। তিনি একেবারে হুঁশিয়ারি দিয়ে বলেন, ভারত হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে নতুন করে একটি ফাঁদ পাতছে, যাতে তাঁরা দেখাতে পারে বাংলাদেশে হিন্দুরা নিরাপদ নয়। এদিন বাংলাদেশের বিভিন্ন জায়গায় সহিংসতা বন্ধ করতে সমর্থকদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

এদিন গোপালগঞ্জের সহিংসতার কথা উল্লেখ করে বাংলাদেশের ওই সাংসদ বলেন, “আমরা চাই শান্তি, আমরা চাই ঐক্য, আমরা চাই সবাইকে নিয়ে নিরাপদ বাংলাদেশ গড়তে। যে ধারায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশ পরিচালনা করছেন। কিন্তু কেউ যদি সুরসুরি দেওয়ার চেষ্টা করেন ওটাও আর পারবেন না। আমাদের গোপালগঞ্জ বিচ্ছিন্ন কোনও জেলা নয়, এটা বাংলাদেশের জেলা। আমরা সেই গোপালগঞ্জ জেলাকেও জনগণের জন্য নিরাপদ হিসেবে প্রতিষ্ঠিত করব।”

 

আরও পড়ুন: ভারত সহ ৩৭ দেশকে পেছনে ফেলে জাতিসংঘে জয়ী হল বাংলাদেশ

এরপরই কার্যত ভারতকে নিশানা করে ঘুরিয়ে বাংলাদেশের ওই সাংসদ বললেন, “সকল সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দিয়ে সাধারণ মানুষের পাশে গোপালগঞ্জের নিরীহ মানুষের পাশে বাংলাদেশ সরকার এবং বিএনপি থাকবে।” এরপর আর রাখঢাক না রেখে ভারতের নাম নিয়ে ওই বিএনপি নেত্রী বলেন, “আমি আপনাদের বার্তা পৌঁছে দিতে চাই, ওই ইন্ডিয়া নতুন একটা ফাঁদ পাতার চেষ্টা করছে, হিন্দু সম্প্রদায়কে নিয়ে। তারা দেখাতে চায় হিন্দু সম্প্রদায় এখানে নিরাপত্তায় নেই। তার মানে কী, তাদের উদ্দেশ্য ভিন্ন, তাদের কোনও অসৎ উদ্দেশ্য আছে। আসলে ওরা বাংলাদেশের সন্ত্রাসী কর্মকাণ্ড দেখিয়ে বলবে এটা বিএনপি, জামাত, এনসিপি করেছে! তাই আপনারা পাড়ায় পাড়ায় পাহারা দিন। সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দিন!”

google button