ভারত সহ ৩৭ দেশকে পেছনে ফেলে জাতিসংঘে জয়ী হল বাংলাদেশ

Published:

Bangladesh Un

বিক্রম ব্যানার্জী, কলকাতা: জাতিসংঘে (United Nations) বড় জয় বাংলাদেশের (Bangladesh)! আসলে রাষ্ট্রসঙ্ঘের বৈশ্বিক AI হ্যাকাথনে অংশ নিয়েছিল ভারত সহ 37টি দেশের 129টি দল। গত অক্টোবর মাসের 15 তারিখ, থাইল্যান্ডের ব্যাংককে জাতিসংঘ সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ফাইনালের মঞ্চে অংশগ্রহণকারী সমস্ত দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। আর এই সাফল্যের পরই আন্তর্জাতিক মহলে আলোচনায় উঠে এসেছে প্রতিবেশী দেশটি।

ভারত সহ 37টি দেশকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ!

জাতিসংঘের এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন আয়োজন করেছিল এই বিশেষ প্রতিযোগিতার। এর প্রধান লক্ষ্য হলো, বিভিন্ন দেশের ডিজিটাল বাণিজ্য সংক্রান্ত আইন ও বিধিমালা বিশ্লেষণের জন্য কার্যকর AI প্রযুক্তি তৈরি করা। সেখানে বাংলাদেশের zAI BD নামক চার সদস্যের দলটি ClauseChain নামের একটি ওপেন-সোর্স AI প্ল্যাটফর্ম তৈরি করে সকলের নজর কেড়ে নেয়।

রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশের দলটি যে প্ল্যাটফর্ম তৈরি করেছিল সেই প্ল্যাটফর্ম সরকারি ওয়েবসাইট, পোর্টাল ও গেজেট থেকে আইন সংগ্রহ করে সেগুলির বিভিন্ন ধারা বিশ্লেষণ করতে পারে। এর পাশাপাশি AI এর দেওয়া তথ্য ও উদ্ধৃতি আসল সরকারি নথির সঙ্গে মিলিয়ে যাচাই করার ব্যবস্থাও রয়েছে এখানে। বর্তমানে ClauseChain ভারত সহ 11টি দেশের আইন বিশ্লেষণ করতে সক্ষম এবং 746টি আইন ও বিধিমালার দেড় লাখের বেশি ধারা প্রক্রিয়াজাত করে ফেলেছে।

আরও পড়ুন: মিথ্যে বলেছিল BGB, অসমে বাংলাদেশ সীমান্তে মিলল নিখোঁজ BSF জওয়ানের মরদেহ

সব মিলিয়ে, ভারত সহ 37টি দেশের 129টি দলকে পরাজিত করে বিশেষ প্ল্যাটফর্মকে সামনে রেখেই চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের দলটি। যে কথা না বললেই নয়, বাংলাদেশের এই প্ল্যাটফর্মটি তৈরিতে বিদেশি AI পরিষেবার উপর নির্ভর করতে হয়নি, বরং বাংলাদেশের নিজস্ব পরিকাঠামো ব্যবহার করেই তৈরি করা হয়েছে বিশেষ প্ল্যাটফর্ম ClauseChain। তবে ফাইনালের মঞ্চে ওপার বাংলার দলটির পর সিঙ্গাপুরের RegCompass দল প্রথম রানার্স-আপ হয়েছিল।

google button