নতুনরা কবে পাবেন অন্নপূর্ণা যোজনার সুবিধা? ডিসেম্বরে টাকা ঢোকার দিনক্ষণ জানুন

Published:

Annapurna Yojana

সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যের বিভিন্ন প্রান্তের মহিলাদের অভিযোগ, অন্নপূর্ণা যোজনায় (Annapurna Yojana) বারবার আবেদন করা সত্ত্বেও মেলেনি টাকা। যোগ্য হওয়া সত্ত্বেও অনেকে এই প্রকল্প থেকে বাদ পড়েছেন। এদিকে আগামী মাস অর্থাৎ ডিসেম্বরে কবে এই প্রকল্পের টাকা ঢুকবে তা নিয়ে সংশয় মহিলাদের মধ্যে। অন্যদিকে চলছে বিভিন্ন পুরসভায় ভেরিফিকেশন। তবে যারা এখনও পর্যন্ত টাকা পাননি, তারা কি ডিসেম্বর মাস থেকে টাকা পেতে শুরু করবেন? জানুন লেটেস্ট রিপোর্ট।

ডিসেম্বর মাস থেকে কারা পাবেন অন্নপূর্ণা যোজনা?

জুন মাস থেকে শুরু হয়েছিল এই প্রকল্প। অনেকেই রয়েছেন যারা জুন মাস থেকে টাকা পাচ্ছেন, আবার অনেকেই এখনও পর্যন্ত এক মাসও সুবিধা পাননি। রাজ্য সরকার বারবার জানিয়েছে, এই প্রকল্পে একজনও অযোগ্য উপভোক্তাকে সহায়তা দেওয়া হবে না। সেই কারণেই বারবার চলছে ভেরিফিকেশন। এদিকে যারা এখনও পর্যন্ত আবেদন করতে পারেননি তারা ডিসেম্বর মাসে জনকল্যাণ শিবির বা সেবা সেতু ক্যাম্প থেকে আবেদন করতে পারবেন বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তবে অনলাইন পোর্টাল কবে চালু হবে সে বিষয়ে নেই কোনও নিশ্চয়তা।

যদিও ডিসেম্বর মাসে কত তারিখ নাগাদ অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকবে তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। তবে বেশ কিছু রিপোর্ট অনুযায়ী, ডিসেম্বরের ৩০০০ টাকা ১৭ তারিখ থেকে ঢুকতে পারে। কারণ মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছিলেন, ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিবস উপলক্ষে রাজ্যজুড়ে অন্নপূর্ণা দিবস পালন করা হবে। আর ওই দিন থেকেই যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণার টাকা পৌঁছেছে। তবে গত মাসে দীপাবলীর আগে দেওয়া হয়েছিল সহায়তা। অনুমান করা হচ্ছে, আগামী মাসেও খুব তাড়াতাড়ি মিলবে টাকা।

আরও পড়ুন: দু’দিন কলকাতা সফর প্রধানমন্ত্রীর, জানুয়ারিতেই উদ্বোধন নিউ গড়িয়া-সেক্টর ফাইভ মেট্রো?

তবে অক্টোবর-নভেম্বর মাসে যারা পরপর টাকা পেয়ে আসছেন তারা ডিসেম্বর মাসে টাকা পাবেন বলেই নিশ্চিত থাকা যেতে পারে। এদিকে যারা সেবা সেতু ক্যাম্প বা জনকল্যাণ শিবিরের মাধ্যমে নতুন আবেদন করেছেন তারাও খুব তাড়াতাড়ি টাকা পেতে পারেন। তবে ডিসেম্বর মাস থেকে মিলবে কিনা সে বিষয়ে কোনও কিছু জানানো হয়নি। অনুমান করা হচ্ছে, তাদের তথ্য খুব দ্রুত ভেরিফিকেশন করে সহায়তা দেওয়া হবে। পাশাপাশি যাদের আন্ডার প্রসেস পর্যায়ে রয়েছে তাদেরও তথ্য যাচাই করে ডিসেম্বর বা জানুয়ারি মাস থেকে এই প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে।

google button