অনন্যা সরকার, বেঙ্গালুরু: বাঙালি গবেষকের (Bengali Physicist) গবেষণা আবারও স্পর্শ করল স্বীকৃতির শিখর। সম্প্রতি বেঙ্গালুরুর রমন রিসার্চ ইনস্টিটিউট (RRI)-এর পদার্থবিজ্ঞানী সঞ্চারী চক্রবর্তী কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের (Quantum Physics) একটি গুরুত্বপূর্ণ তাত্ত্বিক ধারণাকে পরীক্ষামূলকভাবে প্রমাণ করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছেন। সিনিয়র প্রফেসর উর্বশী সিনহা ও তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী রাফায়েল ডি. সোরকিনের সাথে কাজ করার সময়, সঞ্চারী এমন একটি পরীক্ষা পরিচালনা করেন যেখানে একটি ‘কোয়ান্টাম পরিমাপ’ (Quantum Measure)-এর মান একের বেশি হয়।
কোয়ান্টাম পদার্থবিজ্ঞান নিয়ে সঞ্চারী চক্রবর্তীর গবেষণায় সাফল্য
সঞ্চারী চক্রবর্তী আরআরআই-তে পিএইচডি গবেষণারত থাকাকালীন উর্বশী সিনহার তত্ত্বাবধানে এই পরীক্ষাটি করেন। লেজার আলো ও ফোটন ব্যবহার করে তিনি একটি “অপটিক্যাল ইভেন্ট-ফিল্টার” তৈরি করেন। এই ফিল্টারটি ফোটনের সম্ভাব্য পথগুলোকে আলাদা করে, নির্দিষ্ট কিছু পথকে বেছে নেয় এবং বাকিগুলোকে ছাঁটাই করে। এরপর, পোলারাইজেশন বা মেরুকরণ সংক্রান্ত তথ্য মুছে ফেলা হয় ও নির্বাচিত পথগুলোকে পুনরায় একত্রিত করে ইন্টারফেরেন্স সৃষ্টি করা হয়। এই পদ্ধতির মাধ্যমে তিনি একটি নির্দিষ্ট কোয়ান্টাম ইভেন্ট পরিমাপ করেন। তাত্ত্বিকভাবে এর আদর্শ মান ছিল ১.২৫, তবে যন্ত্রগত ত্রুটি ও অন্যান্য ক্ষতি বিবেচনায় নিলে প্রত্যাশিত মান হবে প্রায় ১.১৮। সেখানে সঞ্চারী চক্রবর্তীর টিম প্রায় ১.১৭ মান রেকর্ড করে, যা তাত্ত্বিক পূর্বাভাসের সাথে অত্যন্ত চমৎকারভাবে মিলে যায়।
Bengali physicist Dr. Sanchari Chakraborti, now at IISc Bengaluru, performed a landmark experiment at the Raman Research Institute (RRI) under fellow Bengali scientist Prof. Urbasi Sinha.
In September 2026, published in Quantum, the team made the first-ever laboratory measurement of a quantum measure exceeding 1, recording 1.17 against a theoretical prediction of 1.18.
Using laser light and an optical “event-filter” based on polarisation, they showed how interfering photon histories can add up to more than classical probability allows.
The work, co-authored with Rafael Sorkin, who proposed Quantum Measure Theory in 1994, brings a long-theoretical idea into the lab.
She earned her https://t.co/9sHzcV7nhE. from IIT Madras and her Ph.D. from RRI.
Photo credit: QuIC Lab, Raman Research Institute (RRI)
#SanchariChakraborti #QuantumPhysics #IISc #RRI #Bengal
— Anurag 卐 (@Anurag_Anu06) November 24, 2026
এই ফলাফলটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ কোনও ঘটনার সম্ভাব্যতা কখনোই একের বেশি হতে পারে না। কিন্তু কোয়ান্টাম মেজর থিওরিতে, একাধিক সম্ভাব্য পথের মধ্যে হস্তক্ষেপ করা হলে পরিমাপ একের থেকে বেশি হতে পারে। সঞ্চারী চক্রবর্তীর পরীক্ষা সেই তত্ত্বকে এবার গাণিতিক অনুমান থেকে পরীক্ষামূলক বাস্তবতায় রূপ দেয়।
আরও পড়ুন: জার্মানিকেও পিছনে ফেলল ভারতীয় রেল! সময়মতো চলছে ৭৭% ট্রেন, দাবি রেলমন্ত্রীর
তাঁর এই কাজ গত ২৪ সেপ্টেম্বর কোয়ান্টাম জার্নালে “Measuring a Quantum Measure Exceeding Unity” শিরোনামে প্রকাশিত হয়। সঞ্চারী চক্রবর্তী ২০২৪ সালের এপ্রিলে আরআরআই থেকে পিএইচডি সম্পন্ন করেন এবং পরবর্তীতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স-এ যোগ দেন। তাঁর এই সাফল্য কোয়ান্টাম তত্ত্বের একটি জটিল ধারণাকে সুনির্দিষ্ট অপটিক্যাল পরীক্ষার মাধ্যমে বাস্তবে রূপ দিয়েছে, যা ভবিষ্যতে কোয়ান্টাম প্রযুক্তি থেকে শুরু করে মৌলিক গবেষণার পথ প্রশস্ত করেছে।


