গোহত্যা নিষিদ্ধ হলে খাসির মাংসের দাম বেড়ে দাঁড়াবে ২০০০ টাকা, আশঙ্কা হুমায়ুন কবীরের

Published:

সহেলি মিত্র, কলকাতা: খাসির মাংস খেতে ভালোবাসেন? তাহলে আপনার জন্য রইল জরুরি খবর। আরও দাম বাড়তে পারে মাংসের? তেমনই দাবি করা হচ্ছে। দাম বেড়ে (Mutton Price) ২০০০ টাকা কিলো হতে পারে খাসির মাংসের বলে দাবি করলেন হুমায়ন কবীর (Humayun Kabir)। তাঁর এহেন মন্তব্য বাংলার রাজনীতিতে উত্তাপ বাড়িয়েছে। সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যে গো-হত্যা নিষিদ্ধ করতে কঠোর আইন আনার অঙ্গীকার করেছেন। মন্ত্রিসভার বৈঠকের পর তিনি গো-হত্যার বিরুদ্ধে কঠোর আইন আনার ঘোষণা করেন তিনি। এরপরেই শুরু হয়েছে রাজনৈতিক বাকবিতন্ডা।

খাসির মাংসের দাম বেড়ে দাঁড়াবে ২০০০ টাকা?

সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী এই কথা জানান। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) দ্ব্যর্থহীনভাবে বলেন যে রাজ্যে গো-হত্যা চলতে দেওয়া হবে না। এর পাশাপাশি, তিনি বয়স্ক ও অসুস্থ গরুদের সুরক্ষা ও পরিচর্যার জন্য গোশালাগুলিকে বার্ষিক এক লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়ার কথাও ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রী বলেন যে, গোকুল মিশন চালু করার প্রস্তাবটি মন্ত্রিসভা অনুমোদন করেছে।

যদিও আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবির খাসির মাংসের দাম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানান, “আমি মুখ্যমন্ত্রী শুভেন্দু জির গরুর প্রতি ভক্তিকে শ্রদ্ধা করি। কিন্তু সারাদেশে একটি অভিন্ন আইন থাকা উচিত। দক্ষিণ ভারত, কেরালা, গোয়া, মিজোরাম এবং নাগাল্যান্ডে গরুর মাংসের অনুমতি থাকবে, কিন্তু যদি পশ্চিমবঙ্গে এটি নিষিদ্ধ করা হয়, তাহলে প্রশ্ন উঠবে যে কাকে লক্ষ্যবস্তু করা হচ্ছে।” তিনি আরও বলেন, এই সিদ্ধান্তটি দরিদ্র মুসলিম, আদিবাসী এবং কিছু হিন্দু সম্প্রদায়কে লক্ষ্য করে নেওয়া হয়েছে, যারা গরুর মাংস খায়। খাসির মাংসের দাম ইতিমধ্যেই প্রায় ৯০০ থেকে ১,১০০ টাকায় পৌঁছেছে। গরুর মাংস নিষিদ্ধ হলে মানুষ খাসির মাংস খাওয়া শুরু করবে এবং এর দাম ২,০০০ টাকা পর্যন্ত পৌঁছাতে পারে। এতে দরিদ্র মানুষের দুর্ভোগ বাড়বে।

কী বলছে বিজেপি?

বিজেপি রাজ্যসভা সাংসদ রাহুল সিনহার জানান যে, পশ্চিমসরকার অননুমোদিত কসাইখানা নিষিদ্ধ করছে। অনুমোদিত কসাইখানার ওপর কোনো বিধিনিষেধ নেই। তিনি আরও বলেন, এই বিষয়ে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের আলাদা কোনো নিয়মকানুন নেই। তিনি জানান, সারা দেশে একটিই আইন রয়েছে।

google button