যুবরাজ সিংয়ের সাথে ৩ মিনিট ফোনে কথা, তারপরই ব্যাট হাতে ধ্বংসযজ্ঞ চালালেন বৈভব

Published:

Vaibhav Yuvraj

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাইজিং স্টারস এশিয়া কাপের মঞ্চে ডবল সেঞ্চুরি করে ভারতকে জিতিয়েছেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে মাত্র 28 বলে সেঞ্চুরি এবং 52 বলে ডবল সেঞ্চুরি করে লিস্ট এ ক্রিকেটে দ্রুততম শত রান এবং দ্বিশতরানের রেকর্ড গড়েছেন বৈভব। এছাড়াও এক ইনিংসে 28টি ছক্কা মেরে লিস্ট এ ক্রিকেটে এক ইনিংসে সবচেয়ে বেশি ছয়ের রেকর্ডও নিজের নামে লিখেছেন বিহারের কিশোর। সেই বৈভবই ম্যাচ শেষের পর এক সাক্ষাৎকার জানিয়ে দিলেন মাঠে নামার আগে 3 মিনিট যুবরাজ সিংয়ের (Yuvraj Singh) সাথে ফোনে কথা হয়েছিল তাঁর।

বৈভবের তাণ্ডবের নেপথ্যে যুবরাজ সিং!

মঙ্গলবার, বৈভব সূর্যবংশী সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে যেভাবে দাপিয়ে খেলেছেন তা স্মরণীয় হয়ে থাকবে আগামী কিছু বছর। তাছাড়াও লিস্ট এ ক্রিকেটে বৈভব যেসব রেকর্ড গড়ে দিলেন তা সহজে ভেঙে ফেলা সম্ভব হবে না। গত নেপালের ম্যাচে ব্যর্থ হওয়ার পর ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে ভারতকে সেমিফাইনালে তোলার সাথে সাথে নিজের ক্ষমতার জানান দিয়েছেন বৈভব। সেই 15 বছর বয়সি কিশোর ম্যাচ শেষের পর জানিয়ে দিলেন, খেলতেন আমার আগে যুবরাজ সিং এর সাথে ফোনে কথা হয়েছিল তাঁর।

ভারতীয় ক্রিকেট বোর্ডকে দেওয়া একটি সাক্ষাৎকারে বৈভব জানান, ম্যাচের আগের দিন তাঁর সাথে যুবরাজ সিংয়ের ফোনে কথা হয়েছিল। টানা তিন মিনিট কথা বলেছিলেন তাঁরা। ওই ফোনালাপে বৈভবকে ঠান্ডা মাথায় খেলার পরামর্শ দিয়েছিলেন যুবরাজ। একই সাথে কীভাবে মাঠের দিকে থেকে বড় রান করা যাবে তা নিয়েও বৈভবকে বেশকিছু গুরুত্বপূর্ণ টিপস দেন তিনি। আর তাতেই কাজ হয়েছে।

 

আরও পড়ুন: পাকিস্তান সুপার লিগ বেশি গুরুত্বপূর্ণ’, IPL থেকে সরে দাঁড়ালেন দুর্ধর্ষ অলরাউন্ডার

বৈভব জানিয়েছিলেন, তিনি প্রথমে তাঁর বাবা, যুবরাজ সিং, ছেলেবেলার কোচ মনীষ ওঝা এবং তাঁর অনূর্ধ্ব 19 দলের বন্ধু প্রথমের সাথেও কথা বলেছিলেন। তবে যুবরাজের সাথে কথা বলার বিষয়ে সূর্যবংশী বলেন, “আমি আমার আইডয়লের সাথে কথা বললে তিনি আমাকে অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছিলেন। আমার অনেক কথা শুনেছিলেন।” এদিন বৈভব এও জানান, ম্যাচের আগে যুবরাজ সিংয়ের ব্যাটিংয়ের ভিডিও দেখেই নিজের ভুল শনাক্ত করতে পেরেছিলেন তিনি।

google button