কাজের জেরে ব্যান্ডেল-কাটোয়া লাইনে বাতিল ১৪টি লোকাল ট্রেন, তালিকা দিল রেল

Published:

Train Cancelled

সহেলি মিত্র, কলকাতাঃ সমস্যা যেন পিছুই ছাড়তে চাইছে না রেল যাত্রীদের। আবারও গুরুত্বপূর্ণ লাইনে একটানা কাজের কারণে বহু ট্রেনকে বাতিল (Train Cancelled) করা হয়েছে। সেইসঙ্গে কিছু ট্রেনকে পুননির্ধারিত করা হয়েছে। পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, ব্যান্ডেল–কাটোয়া (Bandel Katwa Line) লাইনে কাজের কারণে ট্রেনগুলিকে নিয়ন্ত্রণ করা হবে। যদিও রেলের এহেন কাজের কারণে ভালো মতো মাশুল গুনতে হবে নিত্য যাত্রীদের।

হাওড়া ডিভিশনে ফের বাতিল একাধিক লোকাল ট্রেন!

পূর্ব রেলের (Eastern Railways Zone) তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, হাওড়া ডিভিশনে ব্যান্ডেল-কাতোয়া শাখায় কাটোয়া ও দাঁইহাট স্টেশনের মধ্যে লেভেল ক্রশিং গেট নং ২১/ই-র পরিবর্তে প্রস্তাবিত সীমিত উচ্চতার সাবওয়ে নির্মাণের জন্য কাটোয়া-পাটুলি শাখার আপ ও ডাউন উভয় লাইনে আগামী ২৮ নভেম্বর, ২০২৬ শনিবার ৬ ঘণ্টার জন্য পাওয়ার ও ট্র্যাফিক ব্লকের প্রয়োজন হবে। সকাল ৯:২০ থেকে দুপুর ১৫:২০ অবধি কাজ চলবে। আগে ১৩১৭৭ শিয়ালদহ-জঙ্গীপুর রোড এক্সপ্রেস এবং ডাউনে ৩৭১২০ কাটোয়া-হাওড়া লোকাল চলে যাওয়ার পর ব্লক প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়ে রেল। যাইহোক, রেলের এহেন কাজের কারণে একাধিক ট্রেন বাতিল থেকে শুরু করে পুননির্ধারণ করা হয়েছে।

এক নজরে বাতিল ট্রেনের তালিকা

তথ্য অনুযায়ী, ২৮ নভেম্বর শনিবার ট্রেন নম্বর ৩৭৯১৩, ৩৭৯১৫, ৩৭৯১৭ হাওড়া-কাটোয়া লোকাল, ৩৭৭৪৭, ৩৭৭৪৯, ৩৭৭৫১ ব্যান্ডেল-কাটোয়া লোকাল, ৩১১১১ শিয়ালদা কাটোয়া লোকাল, ৩৭৯২২, ৩৭৯২৪, ৩৭৯২৬ কাটোয়া-হাওড়া লোকাল, ৩৭৭৪৪, ৩৭৭৪৬, ৩৭৭৪৮ কাটোয়া-ব্যান্ডেল লোকাল এবং ৩১১১২ কাটোয়া-শিয়ালদা লোকাল বাতিল থাকবে।

আরও পড়ুনঃ ‘২০০৮-২০১১ ডিএ শূন্য!’ বকেয়া পেলেও কম টাকা পেয়ে ক্ষোভ উগড়ে দিলেন অবসরপ্রাপ্তরা

কোন কোন ট্রেনের পুননির্ধারণ করা হবে?

রেলের তরফে জানানো হয়েছে, ট্রেন নম্বর ১৩৪৬৬ মালদা- টাউন ইন্টারসিটি এক্সপ্রেস ভায়া আজিমগঞ্জ ৫ ঘণ্টার জন্য পুননির্ধারিত হবে। অর্থাৎ মালদা টাউন থেকে সকাল ১১:০৫ মিনিটে ছাড়বে। এরপর ট্রেন নম্বর ১৩৪৬৫ হাওড়া-মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস ভায়া আজিমগঞ্জ ৫ ঘণ্টার জন্য পুননির্ধারিত হবে অর্থাৎ হাওড়া থেকে সন্ধে ১৯:০০টা নাগাদ ছাড়বে। তাই যাত্রার আগে আপনার ট্রেনের টাইমটেবিল ভালো করে দেখে নেবেন, নইলে বিপদে পড়বেন।

google button