‘২০০৮-২০১১ ডিএ শূন্য!’ বকেয়া পেলেও কম টাকা পেয়ে ক্ষোভ উগড়ে দিলেন অবসরপ্রাপ্তরা

Published:

DA Arrears

সহেলি মিত্র, কলকাতাঃ কথা রাখল পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। বছর শেষ হওয়ার আগে অবশেষে ডিএ (DA Arrears) দেওয়া শুরু হল সকলকে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। যদিও সেখানে ট্যুইস্ট রয়েছে। ডিএ মামলাকারী মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, ২০০৮ থেকে ২০১৫ অবধি ডিএ অথচ ২০০৮ থেকে ২০১১ অবধি শূন্য রেখে ডিএ দেওয়া শুরু হল। এরকম কেন? চলুন বিশদে জেনে নিই।

বকেয়া ডিএ মিললেও খুশি নন অবসরপ্রাপ্ত কর্মীরা

মলয় মুখোপাধ্যায় ফেসবুকে লিখেছেন, ‘১.০৪.০৮ পরবর্তী ৩১.১২.১৫ পর্যন্ত বকেয়া ডিএ দেওয়া শুরু হয়েছে। কিন্তু অনেকেই ফোন করে প্রশ্ন করছেন যে আমি ২০১২-২০১৫ সালের কোনও একটি মাসে অবসর নিয়েছি। কিন্তু বকেয়া ডিএ এত কম পেলাম কেন? দেখুন আমরা বলছি বটে যে ১.০৪.০৮ থেকে ৩১.১২.১৫ অবধি ডিএ দেওয়া শুরু হয়েছে। কিন্তু ৬০৫ AICPI ধরে ক্যালকুলেশন করার ফলে ১.০৪.০৮ পরবর্তী ৩১.১২.১৫ পর্যন্ত ডিএ শূন্য দেখানো হয়েছে।’

তিনি আরও লেখেন, ‘ফলে ২০১১ সালের কোনও একটি মাসে অবসর নিলে বকেয়া ডিএ কিছুই পাবেন না। পরবর্তী ২০১২ থেকে ২০১৫ সালের মধ্যে কোনও একটু মাসে অবসর নেওয়া অবসরপ্রাপ্ত কর্মচারীরা ১.০৪.০৮ পরবর্তী ৩১.১২.১৫ পর্যন্ত হিসেব মোতাবেক বকেয়া পাবেন যা অনেকটাই কম।’ অর্থাৎ ডিএ পেয়েও খুব একটা খুশি নন অবসরপ্রাপ্ত কর্মীরা সেটা স্পষ্ট।

আরও পড়ুন: মাসে ৫৫ টাকা জমিয়ে ৩,০০০ টাকা পেনশন! ক্ষুদ্র ব্যবসায়ী ও দোকানদারদের জন্য দারুণ প্রকল্প

কী প্রতিক্রিয়া মানুষের?

সরকারের এহেন কাজে প্রতিক্রিয়া দিয়েছেন বহু মানুষ। একজন লিখেছেন, ‘এটা তো দিনের আলোয় জোচ্চুরি।’ একজন লিখেছেন, ‘এই কম দেওয়ার বিরুদ্ধে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন ? এটা কি সকারের স্বৈরাচারীর উদাহরণ নয়? তারা কি সত্যিই কর্মচারী দরদী? বিভিন্ন কর্মচারী ইউনিয়ন এই ব্যাপারে বা এই অন্যায়ের বিরুদ্ধে কী ভাবছেন? প্রবলভাবে জানার ইচ্ছা রইল।’

অন্য আরেকজন লিখেছেন, ‘মুখ্যমন্ত্রীর অর্থ মন্ত্রীদের ও সচিবালয়ে নির্দেশ দিয়ে, এই অবিলম্বে সংশোধন করতে নবান্নের আধিকারিকদের নোটিশ মারফতে কপি টু ইন্দু মাহোত্রার কাছে ও সুপ্রিম কোর্টের বেঞ্চে সুবিচারের জন্যে শাঁড়াসি লিখিত আন্দোলনের পথে নামতে হবে, দরকার হলে প্রচুর পরিমাণে উদাহরণের আকারে জমা দেওয়ার ব্যবস্থা করতে হবে।’

google button