জঙ্গলের মাঝে লুকিয়ে রামায়ণের ইতিহাস! শীতের ছুটিতে ঘুরে আসুন সীতাবিঞ্জি

Published:

Sitabanji

সহেলি মিত্র, কলকাতাঃ দেশের আনাচেকানাচে ছড়িয়ে রয়েছে অগণিত ঐতিহাসিক স্থান। প্রকৃতির সংমিশ্রণে ঐতিহাসিক এই জায়গাগুলো হয়ে উঠেছে মনোমুগ্ধকর। নদ-নদী, পাহাড়, বন জঙ্গলের সঙ্গে মিশেছে স্থানীয় লোককথা, গল্প ও লোকবিশ্বাস। সোশ্যাল মিডিয়ায় দৌলতে সম্প্রতি ওড়িশার একাধিক জায়গা নেটিজেনদের নজর কেড়েছে, যার মধ্যে অন্যতম কেওনঝার জেলার সীতাবিঞ্জি (Sitabinji)।

কম বাজেটের মধ্যে ঘুরে আসুন সীতাবিঞ্জি

ওড়িশার এই অফবিট (Offbeat Odisha) জায়গাটি আর্কিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে রয়েছে। শিল্প কর্ম ও ঐতিহাসিক গুরুত্ব ও ভৌগোলিক অবস্থানের বিচারের এই স্থান সব দিক থেকে দর্শনার্থী ও ভ্রমনপ্রেমীদের দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য। আসলে জায়গাটি লোকবসতি থেকে অনেকটা দূরে, বনের ভিতরে হওয়ায় সাধারণ মানুষের আনাগোনা কম। পশ্চিমবঙ্গ থেকে যাওয়াও অনেকটা সময়সাপেক্ষ। যারা কম বাজেটের মধ্যে কোথাও ঘুরতে যেতে চাইছেন, তাদের জন্যও ওড়িশার জায়গাটি আপাতত ধরাছোঁয়ার বাইরে থাকবে।

কী কী দেখবেন?

তবে বাজেট যদি খানিকটা বাড়াতে পারেন, তাহলে না যাওয়ার কিছু নেই। সীতাবিঞ্জির প্রাকৃতিক সৌন্দর্য আপনার মন ছুঁয়ে যেতে বাধ্য। জঙ্গল, পাথুরে জমির মাঝে রয়েছে মন্দির ও অন্যান্য দ্রষ্টব্য। পাশেই বয়ে চলেছে সীতা নদী। জায়গার নাম শুনেই বুঝতে পারছেন এই স্থান রামায়ণের সঙ্গে যুক্ত। স্থানীয় লোকবিশ্বাস অনুযায়ী, এখানে সীতা কিছুকাল ছিলেন।

আরও পড়ুনঃ গভীর অরণ্য আর হারিয়ে যাওয়া রাজ্যের ইতিহাস, ঘুরে আসুন অফবিট ঠিকানা ‘আঠমল্লিক’

অনেকে এও বলেন, এই স্থানেই তিনি লব ও কুশের জন্ম দিয়েছিলেন। এখানে বেশ কিছু বোল্ডার বা পাথরের অবস্থান আপনাকে অবাক করবে। অতীতে পাওয়া গিয়েছে প্রাচীন পুঁথি, শিব লিঙ্গ, বহু পুরোনো মন্দিরের ভগ্নাবশেষ।

যেহেতু অনেকটা পথ যেতে হবে, তারপর মন্দির প্রাঙ্গণ সহ অন্যান্য দ্রষ্টব্য দেখতে হবে পায়ে হেঁটে, তাই গরম কালে না যাওয়াই ভালো। শীতকালে যান। যারা ছবি তুলতে পছন্দ করেন, তাঁদেরও জন্যও এটি একটি মাস্ট ভিজিট প্লেস।

কীভাবে যাবেন?

ট্রেনে করে যাওয়া সবথেকে সহজ, খরচ হবে তুলনামূলক কম। হাওড়া থেকে ট্রেন ধরে নামতে হবে জাজপুর কেওনঝার স্টেশনে। স্টেশনের বাইরে থেকে প্রাইভেট গাড়ি পেয়ে যাবেন। গাড়িতে আরো ঘণ্টা দুই। যদি গাড়ি বুক না করতে চান তাহলে রয়েছে মেমু ট্রেন। ওই স্টেশন থেকেই সীতাবিন্জি স্টেশন যাওয়ার ট্রেন পেয়ে যাবেন।

google button