হতে পারে বিরাট ক্ষতি! ৬ রাশিকে আগামীকাল থাকতে হবে বাড়তি সতর্ক

Published:

Rashifal

আনিষা চৌধুরী, কলকাতা: বুধবার বেশ কয়েকটি রাশির (Horoscope) জাতক-জাতিকাদের নানা প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। কারও কর্মক্ষেত্রে বিবাদ ও বিরোধীদের ষড়যন্ত্রের আশঙ্কা রয়েছে, আবার কারও ব্যবসায় ক্ষতি কিংবা পারিবারিক অশান্তির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে মেষ, মিথুন ও সিংহ রাশির জাতক-জাতিকাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। অন্যদিকে, কয়েকটি রাশির জন্য আবার নতুন কাজের সুযোগ, আর্থিক উন্নতি ও পেশাগত সাফল্যের ইঙ্গিত রয়েছে। দেখে নেওয়া যাক, বুধবার কোন রাশির ভাগ্যে কী রয়েছে।

মেষ রাশি

বুধবার মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য দিনটি খুব একটা অনুকূল নাও হতে পারে। কোনও কাজ নিয়ে চিন্তা বাড়তে পারে। ব্যবসায় বড়সড় ক্ষতির আশঙ্কা রয়েছে। বিশেষ করে ব্যবসায়িক অংশীদারের সঙ্গে লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। কথাবার্তায় সংযম না রাখলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। পরিবার থেকেও কোনও দুঃসংবাদ পাওয়ার আশঙ্কা রয়েছে।

বৃষ রাশি

বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য বুধবার নতুন কাজ শুরু করার পক্ষে ভাল দিন হতে পারে। ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। বড় কোনও অংশীদারিত্বের হাত ধরে আর্থিক সাফল্য আসতে পারে। স্বাস্থ্যও ভাল থাকবে। পাশাপাশি পৈতৃক সম্পত্তির অধিকার পাওয়ার সম্ভাবনা রয়েছে।

মিথুন রাশি

মিথুন রাশির জাতক-জাতিকাদের বুধবার সতর্ক থাকতে হবে। বিরোধীদের ষড়যন্ত্রের শিকার হওয়ার আশঙ্কা রয়েছে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বিবাদ বা তর্ক-বিতর্ক হতে পারে। ব্যবসায়িক সহযোগীদের সঙ্গেও দূরত্ব তৈরি হতে পারে। সন্তানের স্বাস্থ্য নিয়েও উদ্বেগ বাড়তে পারে।

কর্কট রাশি

কর্কট রাশির জাতক-জাতিকাদের জন্য বুধবার বেশ কিছু ইতিবাচক সম্ভাবনা রয়েছে। নতুন কোনও বড় উদ্যোগের পরিকল্পনা করতে পারেন। ব্যবসায় গুরুত্বপূর্ণ চুক্তি বা সমঝোতা হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ পেতে চেষ্টা করতে হতে পারে। তবে পেশাগত ক্ষেত্রে সাফল্যের যোগ রয়েছে। প্রতিপক্ষের উপরেও প্রাধান্য বিস্তার করতে পারবেন। পারিবারিক বিবাদ মিটে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।

সিংহ রাশি

সিংহ রাশির জাতক-জাতিকাদের বুধবার স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিতে হবে। শারীরিক অসুস্থতা বাড়তে পারে, প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। কর্মক্ষেত্রে সহকর্মীদের বিরোধিতার মুখে পড়তে পারেন। এর ফলে কাজেও বাধা আসতে পারে। বাবা-মা ও জীবনসঙ্গীর মধ্যে মতবিরোধ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই পারিবারিক বিষয়ে সংযত থাকা জরুরি।

কন্যা রাশি

কন্যা রাশির জাতক-জাতিকাদের বুধবার বিশেষ কোনও দায়িত্ব দেওয়া হতে পারে। কর্মক্ষেত্রে বিরোধীরা বাধা দেওয়ার চেষ্টা করলেও অন্যদের কাছ থেকে সহযোগিতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে আর্থিক পরিস্থিতির উন্নতি হতে পারে। আয়ের নতুন উৎস তৈরি হওয়ার পাশাপাশি পরিবারেও কোনও শুভ ঘটনা ঘটতে পারে।

আরও পড়ুন: বিজেপির বুথ সভাপতির সাথে হোটেলে গেলেই মিলবে অন্নপূর্ণার টাকা! বিস্ফোরক অভিযোগ দিনহাটায়

জ্যোতিষশাস্ত্রের গণনা অনুযায়ী, এই পূর্বাভাসগুলিতে সম্ভাবনার কথা বলে। তবে কার ভাগ্যে ঠিক কী রয়েছে, তা সম্পূর্ণভাবে বলা সম্ভব নয়। আরও ভালোভাবে জানতে বিশেষজ্ঞদের পরামর্শ নিন। শুধু রাশিফলের উপর নির্ভর করে জীবনের কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না।

google button