গোহত্যার অভিযোগে গ্রেফতার, বিষ্ণুপুরে ভয়ঙ্কর দুর্ঘটনা…! আজকের সেরা ১০ খবর (২৪ নভেম্বর)

Published:

West Bengal

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৪ নভেম্বর, মঙ্গলবার। গোহত্যার অভিযোগে গ্রেফতার, বিষ্ণুপুরে ভয়ঙ্কর দুর্ঘটনা, বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ….অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) ব্রাত্য বসুর ঋতব্রত শিবিরে যোগদানের জল্পনা

এবার আরও সঙ্গীহারা হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের আমলের প্রাক্তন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও ঋতব্রত শিবিরে যোগদান করতে পারেন বলে জল্পনা ছড়িয়েছে। এমনকি এ কথা নিজেই জানিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, “স্বাভাবিকভাবেই ব্রাত্য বসু যে ভাষা প্রয়োগ করবেন সেই ভাষা অনেকের মাথার উপর দিয়ে যাবে। রাজনীতি করুন আর নাই করুন, ব্রাত্যদা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবেন না। তবে এ বিষয়ে এখনও কোনও নিশ্চয়তা নেই।” বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

৯) অন্নপূর্ণা যোজনা নিয়ে বিজেপির বুথ সভাপতির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

এবার বিজেপির বুথ সভাপতির বিরুদ্ধে উঠল বিস্ফোরক অভিযোগ। অন্নপূর্ণা যোজনার টাকা পাইয়ে দেওয়ার নাম করে এক গৃহবধূকে হোটেলে যাওয়ার জন্য চাপ দেওয়ার অভিযোগ উঠেছে ওই বিজেপি নেতার বিরুদ্ধে। প্রায় চার মাস ধরে ওই মহিলাকে বিভিন্ন হোটেলে নিয়ে গিয়ে কুপ্রস্তাব দেওয়া হতো বলেই অভিযোগ। এমনকি রাজি না হলে স্বামী এবং সন্তানকে খুনের হুমকিও দেওয়া হতো। জানা গিয়েছে, অভিযুক্ত ওই ব্যক্তির নাম প্রশান্ত মণ্ডল। তিনি কোচবিহারের সিতাই বিধানসভার অন্তর্গত ২২৪ নম্বর বুথের সভাপতি। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

৮) বাংলা সিনেমা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

বাংলা সিনেমার পাশে দাঁড়িয়ে এবার বিরাট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সম্প্রতি পশ্চিমবঙ্গে ‘রামায়ণ’ সিনেমার জন্য বন্ধ হতে চলেছিল ‘সাধক বামাক্ষ্যাপা’ ছবি। তবে এবার প্রত্যেকটি প্রেক্ষাগৃহে এই ছবি চালানো বাধ্যতামূলক বলেই জানিয়েছেন তিনি। এমনকি বিকাল ৩টা থেকে রাত ৯টা অর্থাৎ প্রাইম টাইমে বাংলা শো চালানো বাধ্যতামূলক। নাহলে সেই সিনেমা হল বা মাল্টিপ্লেক্সের লাইসেন্স বাজেয়াপ্ত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

৭) বাংলাদেশে ফেরার দিনক্ষণ ঘোষণা করলেন হাসিনা

বাংলাদেশে ফেরার কথা আগেই জানিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এবার আনুষ্ঠানিকভাবে দিনক্ষণ ঘোষণা করেছেন তিনি। ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিন নিজের দেশে ফেরার কথা জানিয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। এমনকি তিনি বিমান পাঠানোর আবেদন জানিয়েছেন। তবে রিপোর্ট বলছে, সেই আবেদনে মান্যতা দেয়নি তারেক রহমানের সরকার। বরং ঢাকার তরফ থেকে জানানো হয়েছে, হাসিনা সাধারণ যাত্রীর মতো সে দেশে ফিরতে পারবেন না। ভারত থেকে হাতকড়া পরেই তাঁকে বাংলাদেশে ফিরতে হবে। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

৬) গোহত্যার অভিযোগে সাগরদিঘিতে গ্রেফতার ৪

গতকালই মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছিলেন, বাংলায় হবে না কোনও গোহত্যা। তবে সেই হুঁশিয়ারির পরপরই সাগরদিঘিতে গরু জবাইয়ের সময় হাতেনাতে চারজনকে গ্রেফতার করল পুলিশ। জানা গিয়েছে, মঙ্গলবার ভোররাতে হাজিপুর এলাকায় এই অভিযান চালানো হয়েছে। ঘটনাস্থল থেকে প্রায় ৭০ কেজি মাংস বাজেয়াপ্ত করা হয়েছে বলেও পুলিশ সূত্রে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রী গতকাল জানিয়েছিলেন, “যেভাবেই ব্যাখ্যা করব না কেন, এ রাজ্যে গোমাতাকে হত্যা করতে দেব না।” বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

৫) দুর্গাপুরে ৫০০ শয্যার ক্যান্সার হাসপাতাল তৈরি

স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে এবার বিরাট সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের। এবার দুর্গাপুরে তৈরি হতে চলেছে ৫০০ শয্যার একটি ক্যান্সার হাসপাতাল। এই প্রকল্প বাস্তবায়িত হলে ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে পশ্চিম বর্ধমানের স্বাস্থ্য পরিকাঠামো যে আরও উন্নত হবে তা বলার অপেক্ষা রাখে না। জানা গিয়েছে, এই হাসপাতালটি গড়ে উঠবে বিএপিএল টাউনশিপের আন্দল এলাকায়। এমনকি প্রকল্পটির শয্যা সংখ্যা রাখা হচ্ছে ৫০০। ক্যান্সার চিকিৎসার জন্য একটি বড় পরিসরে পরিকাঠামো গড়ে তোলা এর মূল উদ্দেশ্য। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

৪) বারাসাত থেকে ন্যাজাট বাস পরিষেবা চালু

সোমবার পশ্চিমবঙ্গ পরিবহন নিগম উত্তর ২৪ পরগনার সদর দপ্তর বারাসাত থেকে সন্দেশখালি ব্লকের ন্যাজাট এবং ধামাখালি যাওয়ার দুটি নতুন সরকারি বাস পরিষেবা চালু করল। এই উদ্যোগের ফলে সন্দেশখালির বাসিন্দারা কলকাতা এবং জেলা সদর দপ্তরে সরাসরি যাতায়াতের সুবিধা পাবেন। জানা গিয়েছে, বারাসাত থেকে যাত্রা শুরু করে এই বাসটি মধ্যমগ্রাম চৌমাথা, বিরাটি মোড়, বিমানবন্দর গেট নম্বর ১, বাগুইআটি, কেষ্টপুর, উল্টোডাঙ্গা, পিএম বাইপাস, চিংড়িঘাটা, বানতলা হয়ে সরাসরি ন্যাজাট পৌঁছবে। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

৩) সিভিক ভলেন্টিয়ার বরখাস্ত করল লালবাজার

তৃণমূলের আমলে চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হয়েছিল সিভিক ভলেন্টিয়ার। তবে এবার কলকাতা পুলিশ বাহিনীতে কর্মীর ঘাটতি হলেও লালবাজারের তরফ থেকে নেওয়া হল বিশাল সিদ্ধান্ত। নিয়মিত কাজে না আসার অভিযোগে মোট ৪১৭ জন সিভিক ভলেন্টিয়ারকে বরখাস্ত করে দেওয়া হয়েছে লালবাজারের তরফ থেকে। লালবাজারের তরফ থেকে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, তারা দীর্ঘদিন ধরেই কাজে আসত না। এমনকি দীর্ঘ প্রায় ১ বছর ধরে নিয়মিত হাজিরা দিতেন না। উল্লেখ্য, তারা বিভিন্ন থানা, ট্রাফিক গার্ড এবং ইউনিটে কর্মরত ছিলেন। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

২) হাওড়া ডিভিশনে বাতিল একাধিক ট্রেন

হাওড়া ডিভিশনে বাতিল একাধিক ট্রেন। উন্নয়নমূলক কাজের জেরে নতুন ১২ মিটার চওড়া ফুট ওভার ব্রিজের গার্ডার স্থাপন করতে আগামী ২৯ নভেম্বর রবিবার হাওড়া ডিভিশনের রামপুরহাট স্টেশনের সকল লাইনে সকাল ১১ টা থেকে বিকাল ৫:৩০ পর্যন্ত ৬ ঘণ্টা ৩০ মিনিটের ট্রাফিক ব্লক থাকবে। সেই কারণে বাতিল করা হচ্ছে বহু ট্রেন। ইতিমধ্যেই একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে পূর্ব রেলের তরফ থেকে। তালিকায় রয়েছে আজিমগঞ্জ-রামপুরহাট মেমু, বর্ধমান-রামপুরহাট মেমু, রামপুরহাট-বর্ধমান মেমু ইত্যাদি। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

১) বিষ্ণুপুরে দুর্ঘটনায় আহত ৪৯ শ্রমিক

সাতসকালে ভয়ংকর দুর্ঘটনা বিষ্ণুপুরে। জাতীয় সড়ক ১৭ মাইলের কাছে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল শ্রমিক বোঝাই একটি পিকআপ ভ্যানের গাড়ি। অপর দিক থেকে আসা দ্রুতগামীর এক লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়েছে ওই গাড়ির। এমনকি ঘটনাস্থলে আহত হয়েছেন অন্তত ৪৯ জন শ্রমিক। দ্রুত তাদেরকে বিষ্ণুপুর হাসপাতালে স্থানান্তর করে পুলিশ। তবে জানা গিয়েছে, ওই শ্রমিক বোঝাই গাড়িটি রামসাগর থেকে কোতুলপুরের রামডিহা এলাকায় যাচ্ছিল। আচমকাই ঘটে এই দুর্ঘটনা। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

google button