সহেলি মিত্র, কলকাতাঃ ফের রেল যাত্রীদের মাথায় হাত পড়তে চলেছে। বাতিল (Train Cancelled) থাকতে চলেছে বহু গুরুত্বপূর্ণ ট্রেন, আর যার সরাসরি প্রভাব পড়বে যাত্রীদের ওপর। শুধু তাই নয়, হাওড়া ডিভিশনে যেহেতু উন্নয়নমূলক কাজ চলবে। তাই বেশ কিছু ট্রেনের সংক্ষিপ্ত যাত্রা শুরু ও শেষ করা হবে। এখন নিশ্চয়ই ভাবছেন কোন কোন ট্রেনের নিয়ন্ত্রণ করা হবে? চলুন জেনে নিই।
বহু ট্রেন বাতিল করল পূর্ব রেল
পূর্ব রেলের (Eastern Railways Zone) তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, একটি নতুন ১২ মিটার চওড়া ফুট ওভার ব্রিজের গার্ডার স্থাপন করতে আগামী ২৯ নভেম্বর রবিবার হাওড়া ডিভিশনের রামপুরহাট স্টেশনের সকল লাইনে সকাল ১১টা থেকে বিকেল ১৭:৩০ নাগাদ অবধি অর্থাৎ ৬ ঘণ্টা ৩০ মিনিটের ট্র্যাফিক ও পাওয়ার ব্লকের প্রয়োজন হবে। যে কারণে বহু ট্রেন বাতিল করা হয়েছে। চলুন এক নজরে দেখে নেবেন।
রেলের তরফে জানানো হয়েছে, ৬৩৪৩৩ আজিমগঞ্জ -রামপুরহাট মেমু, ৬৩৫৮১ বর্ধমান-রামপুরহাট মেমু,৬৩৫৮৩ রামপুরহাট-বর্ধমান মেমু, ৬৩৫৮৩ বর্ধমান-রামপুরহাট, ৬৩৫৮৪ রামপুরহাট-বর্ধমান মেমু, ৬৩০৮১ রামপুরহাট-জসিডীহ মেমু, ৬৩০৮২ জসিডীহ-রামপুরহাট মেমু, ৬৩০০৮ রামপুরহাট-কাটোয়া মেমু, ৬৩০৬৪ সাহেবগঞ্জ-বর্ধমান মেমু, ৬৩১৪১ শিয়ালদা-গোড্ডা মেমু ২৮ নভেম্বর, ৬৩১৪২ গোড্ডা-শিয়ালদা মেমু এবং ৬৩০০৭ কাটোয়া-রামপুরহাট মেমু ট্রেন বাতিল থাকবে।
আরও পড়ুনঃ শেখ হাসিনার বাংলাদেশে ফেরার দিনক্ষণ চূড়ান্ত, তারিখ জানালেন মুজিব কন্যার মুখপাত্র
কোন কোন ট্রেনের সংক্ষিপ্ত যাত্রা শেষ ও শুরু হবে?
পূর্ব রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৩১৮৭ শিয়ালদা-রামপুরহাট মা তারা এক্সপ্রেস তারাপীঠ ড়োডে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে ও ১৩১৮৮ রামপুরহাট-শিয়ালদা মা তারা এক্সপ্রেস তারাপীঠ রোড থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে এবং উভয় অভিমুখে তারাপীঠ রোড ও স্টেশনের মধ্যে পরিষেবা বাতিল থাকবে। এছাড়া ১২৩৪৭ হাওড়া-রামপুরহাট শহীদ এক্সপ্রেস আগামী ২৯ নভেম্বর তারাপীঠ রোডে যাত্রা শেষ করবে এবং ১২৩৪৮ রামপুরহাট-হাওড়া শহীদ এক্সপ্রেস তারাপীঠ রোড থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে এবং উভয় অভিমুখে তারাপীঠ রোড ও রামপুরহাট স্টেশনের মহদ্যে পরিষেবা বাতিল থাকবে। রেল আরও জানিয়েছে, ব্লক চলাকালীন কোনও স্পেশাল বা দেরিতে চলা ট্রেন, যদি থাকে প্রয়োজন অনুসারে সেগুলিকে পথিমধ্যে উপযুক্তভাবে নিয়ন্ত্রণ বা পথ পরিবর্তন করা হবে।


