বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাংলাদেশে ফিরতে চেয়ে তারেক রহমান সরকারের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন শেখ হাসিনা (Sheikh Hasina)। ওপার বাংলার প্রাক্তন প্রধানমন্ত্রী নাকি, 16 ডিসেম্বর বিজয় দিবসের দিন নিজের দেশে ফেরার জন্য বাংলাদেশের (Bangladesh) একটি বিমান পাঠানোর আবেদন জানিয়েছিলেন। তবে রয়টার্সের রিপোর্ট বলছে, সেই আবেদনে একেবারেই মান্যতা দেয়নি তারেকের সরকার। বরং ঢাকার তরফে জানানো হয়েছে, হাসিনা সাধারণ যাত্রীর মতো সে দেশে ফিরতে পারবেন না। ভারত থেকে হাতকড়া পরেই বাংলাদেশে ফিরতে হবে তাঁকে!
ভারত থেকে হাতকড়া পরেই বাংলাদেশে ফিরবেন হাসিনা?
হাসিনার আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির স্পষ্ট করে জানিয়েছেন, ভারতের কাছ থেকে প্রত্যর্পণের মাধ্যমেই বাংলাদেশে ফিরতে হবে শেখ হাসিনাকে। ফিরলেই গ্রেফতার করা হবে প্রতিবেশী দেশটির প্রাক্তন প্রধানমন্ত্রীকে। তারেক রহমানের সরকারের মন্ত্রীর কথায়, “তাঁকে শুধুমাত্র প্রত্যর্পণের মাধ্যমেই ফিরিয়ে আনা যেতে পারে। অর্থাৎ হাতকড়া পরিয়ে এবং সর্বক্ষণ নজরদারিতে রেখেই এদেশে নিয়ে আসা হবে!”
বলাই বাহুল্য, অনেক আগেই বাংলাদেশের তরফে হাসিনাকে ফিরিয়ে দেওয়ার জন্য প্রত্যর্পণের আবেদন করেছিল বাংলাদেশ। তার পর পরই অবশ্য শেখ হাসিনার ঘোষণা করেন তিনি 16 ডিসেম্বর বাংলাদেশে ফিরে যাবেন। আসলে এই দিনটিতেই পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা লাভ করেছিল বাংলাদেশের জনগণ। 1971 সালের সেই স্মৃতিকে সামনে রেখেই বিজয় দিবসের দিন বাংলাদেশে ফিরতে চাইছেন হাসিনা, এদিকে তারেক রহমানের সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, এভাবে বাংলাদেশে ফিরতে পারবেন না তিনি।
আরও পড়ুন: ‘বাংলাদেশে যা হচ্ছে সব কিছুর সাথে সরাসরি যুক্ত ভারত’ বিস্ফোরক নাহিদ ইসলাম
উল্লেখ্য, 2024 সালের 5 আগস্ট ছাত্র আন্দোলনের মুখে পড়ে ঢাকা ছেড়ে সেনাবাহিনীর বিমানে করে ভারতে চলে আসেন শেখ হাসিনা। তারপরই বাংলাদেশের ক্ষমতা যায় অন্তর্বর্তীকালীন সরকারের হাতে। সেই সরকারের তরফেও ভারতের কাছে হাসিনার প্রত্যর্পণের আবেদন জানানো হয়েছিল। যদিও বাংলাদেশের এমন আবেদনের পরিপ্রেক্ষিতে শান্ত এবং সংযত অবস্থান বজায় রেখেছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়।


