এরা কোনও মতেই পাবে না ‘যুবশক্তি ভরসা’র ২০০০ টাকা! জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

Published:

Yuva Shakti

সৌভিক মুখার্জী, কলকাতা: গতকাল নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে যুবশক্তি প্রকল্পের (Yuva Shakti) অনুমোদন দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে আপাতত এই প্রকল্পে যথাক্রমে ১৫০০ এবং ২০০০ টাকা করে মিলবে বলে জানিয়েছেন তিনি। আগামী অর্থবর্ষ থেকেই পাওয়া যাবে প্রতিশ্রুতি অনুযায়ী ২০০০ এবং ৩০০০ টাকা। তবে এই প্রকল্পে সুবিধা পাওয়ার জন্য কিছু যোগ্যতা অবশ্যই পূরণ করতে হবে। এমনকি গতকাল মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন কারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। জেনে নিন বিস্তারিত।

এরা পাবে না যুবশক্তি ভরসা স্কিমের ৩০০০ টাকা

বাজেটে অর্থমন্ত্রী জানিয়েছিলেন, গ্র্যাজুয়েট যুবকরা এই প্রকল্পে ৩০০০ টাকা করে এবং নন-গ্র্যাজুয়েট যুবক-যুবতীরা ২০০০ টাকা করে অর্থ সহায়তা পাবেন। অক্টোবর মাস থেকে চালু হওয়ার কথা ছিল এই প্রকল্প। তবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আপাতত ১৫০০ এবং ২০০০ টাকা দিয়ে শুরু হচ্ছে ভরসা স্কিম। আগের সরকার যে যুবসাথী প্রকল্প চালাত, তার নাম পরিবর্তন করেই রাখা হয়েছে ভরসা। তবে নতুন করে আবেদন করতে না হলেও আগের উপভোক্তাদের তালিকায় থাকা বহু নাম বাদ পড়তে পারে।

রাজ্য সরকারের তরফ থেকে আগেই জানানো হয়েছিল, যুবশক্তি প্রকল্পে আবেদন করতে গেলে কিছু যোগ্যতা পূরণ করতে হবে। যার মধ্যে উল্লেখযোগ্য হল—

  • সংশ্লিষ্ট ব্যক্তিকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • বর্তমানে বেকার হতে হবে বা কোনও কর্মসংস্থানের সঙ্গে যুক্ত থাকা চলবে না।
  • পরিবারের মাসিক আয় ১ লক্ষ টাকার মধ্যে হতে হবে।
  • ন্যূনতম মাধ্যমিক পাস করতে হবে।

আরও পড়ুন: বারাসাত থেকে নতুন সরকারি বাস পরিষেবা, কোন রুটে?

তবে গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্টভাবে জানিয়েছেন, অন্য কোনও প্রকল্পের সুবিধা নিলে আর মিলবে না যুবশক্তি ভরসা স্কিমের সুবিধা। বিশেষ করে যে সমস্ত মহিলারা অন্নপূর্ণা যোজনার সুবিধা নিচ্ছেন, তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। এমনকি পরিবারে সর্বোচ্চ দু’জন সদস্য ভাতার সুবিধা পাবেন বলেও জানানো হয়েছে। তবে এখনও পর্যন্ত আবেদন প্রক্রিয়া সংক্রান্ত তথ্য জানানো হয়নি। জানুয়ারি মাস থেকেই এই প্রকল্পের সুবিধা মিলবে, এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি আগামী অর্থবর্ষ থেকে প্রতিশ্রুতি অনুযায়ী ৩০০০ টাকা করেই দেওয়া হবে ভরসা স্কিমে।

google button