ফিরছেন সিরাজ, জাদেজা! নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্টে এই একাদশ নিয়ে নামতে পারে ভারত

Published:

India Possible Playing XI

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ড্র হয়ে গিয়েছে প্রথম টেস্ট। ফলে, আগামী 27 নভেম্বর শুরু হতে যাওয়া ভারত বনাম নিউজিল্যান্ডের শেষ টেস্ট জেতাই লক্ষ্য টিম ইন্ডিয়ার (Team India)। এমতাবস্থায়, ভারতীয় দলের শেষ টেস্টের একাদশে আসতে চলেছে বড় বদল! কয়েকটি সূত্র মারফত যা খবর, ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামার আগে ভারতের একাদশে কয়েকটি বদল আসতে পারে। সেক্ষেত্রে বাদ পড়তে পারেন তিনজন তারকা ক্রিকেটার। এন্ট্রি হতে পারে রবীন্দ্র জাদেজা, মোহম্মদ সিরাজের।

শেষ টেস্টের আগেই বদলে যাবে ভারতীয় দল!

রিপোর্ট বলছে, ভারতের ব্যাটিং অর্ডারে খুব একটা বদল আসবে না। তবে গত টেস্টে যেহেতু ওয়াশিংটন সুন্দর সেভাবে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি ফলে টিম ইন্ডিয়ায় তাঁর বদলে জায়গা হতে পারে রবীন্দ্র জাদেজার। এছাড়া ভারতীয় দলের ব্যাটিং অর্ডার গত টেস্টের মতোই থাকবে! অন্যদিকে গত ম্যাচে খারাপ পারফরমেন্সের কারণে বাদ দেওয়া হতে পারে প্রসিদ্ধ কৃষ্ণাকে।

সূত্র মারফত যা খবর এই ভারতীয় ক্রিকেটারের বদলে জাতীয় দলের একাদশে অবশেষে জায়গা হতে পারে তারকা পেসার মোহম্মদ সিরাজের। এখানেই শেষ নয়, কয়েকটি সূত্র বলছে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্ট জিততে নিজেদের বোলিং বিভাগে আরও একটি বদল আনতে পারে ভারতীয় নির্বাচন কমিটি। সেক্ষেত্রে দ্বিতীয় টেস্টে খেলা অংশুল কম্বোজ এবং আকাশ দীপ দুজনের মধ্যে যেকোনও একজনকে একাদশ থেকে বাদ দেওয়া হতে পারে।

আরও পড়ুন: বৈভব সূর্যবংশী স্বপ্ন দেখেও যা পারেননি গিলের সেই রেকর্ড দু’বার ভাঙলেন এই ভারতীয়

এক নজরে ভারতের সম্ভাব্য একাদশ

যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, দেবদত্ত পাডিক্কল, শুভমন গিল (অধিনায়ক), ঋষভ পন্ত, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল, আনশুল কাম্বোজ/আকাশ দীপ, জসপ্রীত বুমরাহ, গুরনুর ব্রার এবং মোহাম্মদ সিরাজ।

google button