সরকারি কর্মীদের ডিএ নিয়ে নতুন তথ্য! ১০ বছরের হিসাব প্রকাশ্যে আনলেন মলয় মুখোপাধ্যায়

Published:

Dearness Allowance

সহেলি মিত্র, কলকাতাঃ ডিএ (Dearness Allowance) ও বেতন কমিশন নিয়ে প্রকাশ্যে বড় তথ্য উঠে এল। কয়েক বছরের পরিসংখ্যান প্রকাশ্যে আনলেন ডিএ মামলাকারি তথা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় (Malay Mukherjee)। ROPA 1990 থেকে ROPA 2019 পর্যন্ত পে স্কেল নম্বর ১-এর পরিবর্তন কীভাবে হয়েছে, তার বিস্তারিত হিসাব দিয়েছেন তিনি। সেইসঙ্গে কেন্দ্রীয় সরকারের চতুর্থ থেকে সপ্তম বেতন কমিশন এবং পশ্চিমবঙ্গ সরকারের তৃতীয় থেকে ষষ্ঠ বেতন কমিশনের ১০ বছরের ডিএ বৃদ্ধির তুলনামূলক হিসাবও রয়েছে।

রাজ্য ও কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ-র ফারাক কত?

উল্লেখিত এই সময়ের মধ্যে কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ কীভাবে বৃদ্ধি পেয়েছে, তা তুলে ধরেছেন মলয়বাবু। কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ-র ফারাক নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের ডিএ বকেয়া এবং কেন্দ্রের সঙ্গে সমহারে ডিএ-র দাবিকে ঘিরে বিতর্ক অব্যাহত। এরই মধ্যে বেতন কমিশন অনুযায়ী কেন্দ্র ও রাজ্যের ডিএ-র তুলনামূলক একটি হিসাব সামনে এসেছে। INTUC-এর প্রকাশিত এই ছবিতে চতুর্থ থেকে সপ্তম বেতন কমিশনের অধীনে কেন্দ্র ও রাজ্যের ডিএ-র হার এবং সংশ্লিষ্ট সময়সীমা তুলে ধরা হয়েছে।

ছবির হিসাব অনুযায়ী, চতুর্থ বেতন কমিশনের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ ১ সেপ্টেম্বর ১৯৮৬ থেকে ৪ শতাংশ এবং ১ জানুয়ারি ১৯৯৬-এ ১৪৮ শতাংশ দেখানো হয়েছে। অন্যদিকে, রাজ্য সরকারি কর্মীদের ক্ষেত্রে তৃতীয় বেতন কমিশনের অধীনে ১ মার্চ ১৯৮৭ থেকে ডিএ ৪ শতাংশ এবং ১ অক্টোবর ১৯৯৬-এ ১৪৮ শতাংশ উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: জাতিসংঘে ভারতের পাশে দাঁড়াল পাকিস্তান, বিরাট ঘটনা

পঞ্চম বেতন কমিশনের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ ১ সেপ্টেম্বর ১৯৯৬ থেকে ১ জানুয়ারি ২০০৬ পর্যন্ত ৭৪ শতাংশ থেকে ৫০ শতাংশ বাদ দিয়ে ২৪ শতাংশ হিসাবে দেখানো হয়েছে। একইভাবে, রাজ্যের চতুর্থ বেতন কমিশনের ক্ষেত্রে ১ আগস্ট ১৯৯৭ থেকে ১ এপ্রিল ২০০৯ পর্যন্ত ৭৪ শতাংশ থেকে ৫০ শতাংশ বাদ দিয়ে ২৪ শতাংশের হিসাব তুলে ধরা হয়েছে। এরপর ষষ্ঠ বেতন কমিশনের অধীনে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ১ সেপ্টেম্বর ২০০৬ থেকে ১ জানুয়ারি ২০১৬ পর্যন্ত ডিএ ২ শতাংশ থেকে বেড়ে ১২৫ শতাংশ হয়েছে বলে ছবিতে উল্লেখ রয়েছে।

পঞ্চম বেতন কমিশনে কী রয়েছে?

রাজ্যের পঞ্চম বেতন কমিশনের ক্ষেত্রে ১ এপ্রিল ২০০৯ থেকে ১ জানুয়ারি ২০১৯ পর্যন্ত একইভাবে ২ শতাংশ থেকে ১২৫ শতাংশ ডিএ-র হিসাব দেখানো হয়েছে। সবশেষে সপ্তম বেতন কমিশনের অধীনে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ১ জুলাই ২০১৬ থেকে ১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত ডিএ ২ শতাংশ থেকে ৬০ শতাংশ দেখানো হয়েছে।

অন্যদিকে, রাজ্যের ষষ্ঠ বেতন কমিশনের অধীনে ১ জানুয়ারি ২০২১ থেকে ১ অক্টোবর ২০২৬ পর্যন্ত ডিএ ৩ শতাংশ থেকে বেড়ে ৩৮ শতাংশ হয়েছে বলে ছবিতে দাবি করা হয়েছে। অর্থাৎ, ছবিতে তুলে ধরা হিসাব অনুযায়ী, কেন্দ্র ও রাজ্যের সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির হার এবং সময়সীমার মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে।

google button