এক লাফে ১৫% দাম বাড়ল সর্ষের তেলের, মহার্ঘ চাল-ডালও

Published:

Mustard Oil Price Hike

সহেলি মিত্র, কলকাতাঃ মুদ্রাস্ফীতির কামরে হাল বেহাল সাধারণ আমজনতার। একদিকে আয় যেমন কমছে বা একই রয়েছে তো অন্যদিকে চাল, তেল, ডাল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হু হু করে বেড়েই চলেছে। বিশেষ করে সকলের হেঁশেলে গুরুত্বপূর্ণ জিনিস সর্ষের তেলের দাম (Mustard Oil Price Hike) সময়ের সঙ্গে সঙ্গে মূল্য বেড়েই চলেছে। ২০০ টাকা পার করেছে তেলের দাম। নতুন দাম শুনলে আপনিও হয়তো আঁতকে উঠবেন। ডালের দামও ব্যাপক বেড়েছে।

আরও দাম বাড়ল সর্ষের তেলের

জানা গিয়েছে, পাম তেল ছাড়া অন্য সব ভোজ্য তেলের সর্বভারতীয় দাম এক মাসেই বেড়েছে। সর্ষের তেলের দাম সবচেয়ে বেশি বেড়েছে। মাত্র এক মাসে সর্ষের তেলের দাম ৪.১৫ শতাংশ বেড়ে প্রতি কেজি ২১৫.৪৩ টাকায় পৌঁছেছে। গত বছরের তুলনায় এটি ১৫.৪৬ শতাংশ বেড়েছে। জানলে অবাক হবেন, দিল্লিতে এক বছরে সর্ষের তেলের দাম ৩৩ টাকা বেড়ে ২২৭ টাকা হয়েছে।

চিনাবাদামের তেলের দাম ২০৩ টাকা থেকে বেড়ে ২২৭ টাকা এবং সয়াবিন তেলের দামও প্রতি কেজি ১৬৮ টাকা থেকে বেড়ে ১৮১ টাকা হয়েছে। সবচেয়ে দামি সর্ষের তেল চেন্নাইতে, প্রতি কেজি ২৫৮ টাকা। রাঁচিতে এর দাম প্রতি কেজি ২২৪ টাকা, মুম্বাইতে প্রতি কেজি ২৫৬ টাকা এবং কলকাতায় প্রতি কেজি ২৩৫ টাকা।

আরও পড়ুন: বিষ্ণুপুরে পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ লরির, আহত অন্তত ৪৯ জন শ্রমিক

আটা, চাল, ডাল ও চিনির দামও বেড়েছে

মুদ্রাস্ফীতির কারণে চিনি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এক বছরে এর দাম ৩২ শতাংশ বেড়েছে। অন্যদিকে, একই সময়ে চালের দাম প্রায় ১৫ শতাংশ বেড়েছে। গমের দাম বেড়েছে মাত্র প্রায় ৩ শতাংশ। দিল্লি, মুম্বাই, কলকাতা এবং রাঁচিতে চিনির দাম বর্তমানে প্রতি কেজি ৬৩ থেকে ৬৯ রুপির মধ্যে রয়েছে। যদিও সরকার চালের দাম নিয়ন্ত্রণে পদক্ষেপ নিয়েছে। গত ৬ নভেম্বর, খোলা বাজারে চাল বিক্রির (ওএমএসএস) আওতায় চাল বিক্রির লক্ষ্যমাত্রা ২৫ লক্ষ টন থেকে বাড়িয়ে ৫০ লক্ষ টন করা হয়েছে।

ডালের কথা বললে, দিল্লিতে ছোলার ডালের দাম প্রতি কেজি ৮৮ টাকা থেকে বেড়ে ১০০ টাকা, মুম্বাইতে ৯৭ টাকা থেকে বেড়ে ১১৮ টাকা এবং চেন্নাইতে ৮২ টাকা থেকে বেড়ে ১০৫ টাকা হয়েছে। রাঁচিতে এর দাম ৯৯ টাকা। অড়হর ডালের দাম সবচেয়ে বেশি বেড়েছে। এক বছর আগে দিল্লিতে যে অড়হর ডাল প্রতি কেজি মাত্র ১০৬ টাকায় বিক্রি হতো, তা এখন প্রতি কেজি ১৫০ টাকায় পৌঁছেছে। মুম্বাইতে এর দাম প্রতি কেজি ১৫৭ টাকা, কলকাতায় ১৫০ টাকা, চেন্নাইতে ১৪৭ টাকা এবং রাঁচিতে ১৪৪ টাকায় পৌঁছেছে।

google button