সৌভিক মুখার্জী, কলকাতা: সাত সকালে ঘটে গেল ভয়ঙ্কর দুর্ঘটনা। বিষ্ণুপুরের (Bishnupur) জাতীয় সড়ক ১৭ মাইলের কাছে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল শ্রমিক বোঝাই একটি পিকআপ ভ্যানের গাড়ি। অপর দিক থেকে আসা দ্রুতগামীর এক লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ওই গাড়ির। ঘটনাস্থলেই আহত হন অন্তত ৪৯ জন শ্রমিক।
খবর পাওয়া মাত্রই দুর্ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত যাত্রীদের বিষ্ণুপুর হাসপাতালে স্থানান্তর করে বিষ্ণুপুর থানার পুলিশ। তবে তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর। প্রাথমিক সূত্র অনুযায়ী যা খবর, ওই শ্রমিক বোঝাই গাড়িটি রামসাগর থেকে কোতুলপুরের রামডিহা এলাকায় যাচ্ছিল। ইতিমধ্যেই ওই ঘাতক লরিটিকে আটক করা হয়েছে।
এই খবরটি সবেমাত্র আমাদের কাছে এসে পৌঁছেছে। বিস্তারিত কিছুক্ষণের মধ্যেই আপডেট করা হচ্ছে। দয়া করে রিফ্রেশ করতে থাকুন। কারণ, সর্বদা সত্য এবং নির্ভরযোগ্য খবর পরিবেশন করার ক্ষেত্রে আমরা বদ্ধপরিকর।


