সহেলি মিত্র, কলকাতাঃ শীতে দিঘা (Digha) ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন? অথচ ট্রেনের টিকিট নেই? তাহলে আপনার জন্য রইল সুখবর। এবার প্রায় দু’মাস রেল বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বলে খবর। আজ মঙ্গলবার থেকে পুনরায় সাঁতরাগাছি-দিঘা স্পেশাল (Santragachi Digha Special Train) এক্সপ্রেস ট্রেন চালাবে রেল। চলুন ট্রেনের সময়সূচি ও অন্যান্য বিষয় সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
ফের চলবে সাঁতরাগাছি-দিঘা স্পেশাল এক্সপ্রেস ট্রেন
এক রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার ২৪ নভেম্বর থেকে আগামী ১ জানুয়ারি, ২০২৭ অবধি অর্থাৎ প্রায় দুই মাস সাঁতরাগাছি-দিঘা-সাঁতরাগাছি স্পেশাল এক্সপ্রেস ট্রেন চালাবে রেল। এটি যেহেতু স্পেশাল ট্রেন, তাই চাহিদার ভিত্তিতে রেল ট্রেনটি চালাত রেল (Indian Railways)। তবে মাঝে বন্ধ হয়ে গিয়েছিল। যদিও পুনরায় যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে রেল বিশেষ ট্রেনটি চালানোর সিদ্ধান্ত নিয়েছে বলে খবর।
ট্রেনের সময়সূচি
ট্রেনটি সম্ভবত পুনরায় 12857/58 তাম্রলিপ্ত এক্সপ্রেস ও 22897/98 কান্ডারি এক্সপ্রেস ট্রেনের দ্বিতীয় রেক দিয়ে চালানো হবে। যাইহোক, ট্রেনের সময়সূচী সম্পর্কে বললে, ট্রেন নম্বর ০২৮৪৭/০২৮৪৮ সাঁতরাগাছি-দিঘা স্পেশাল এক্সপ্রেস আজ থেকে প্রতি মঙ্গলবার ও প্রতি শুক্রবার চলবে। 02847 সাঁতরাগাছি-দিঘা স্পেশাল এক্সপ্রেস সাঁতরাগাছি থেকে ছাড়বে সকাল ৯টা ১০ মিনিটে, এরপর সেটি দিঘা পৌঁছাবে দুপুর ১২টা ৪৫ মিনিট নাগাদ।
অপরদিকে, ট্রেন ট্রেন নম্বর 02848 দিঘা-সাঁতরাগাছি স্পেশাল এক্সপ্রেস দিঘা থেকে ছাড়বে দুপুর ১:১০ মিনিটে এবং সেটি সাঁতরাগাছি স্টেশনে পৌঁছাবে বিকেল ৪টে ৫০ নাগাদ। রেলের এহেন সিদ্ধান্তে মুখে হাসি ফুটেছে অনেকের।


