বিক্রম ব্যানার্জী, কলকাতা: ডিসেম্বরেই বাংলাদেশে (Bangladesh) ফিরবেন শেখ হাসিনা। তার আগে প্রতিবেশী দেশটিতে তৈরি হয়েছে হিংসার পরিস্থিতি। এমতাবস্থায়, রাজনৈতিক ঐক্যের ডাক দিয়েছেন ন্যাশনাল সিটিজেন পার্টির আহ্বায়ক তথা বাংলাদেশের বিরোধী নেতা নাহিদ ইসলাম (Nahid Islam)। ওপার বাংলায় তৈরি হওয়া অস্থিরতা নিয়ে একাধিক মন্তব্যের পাশাপাশি সরাসরি ভারতকে নিশানা করলেন তিনি। সোমবার, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক শেষের পরই বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নয়া দিল্লিকে বাংলাদেশের পরিস্থিতির জন্য দায়ী করেন নাহিদ।
ভারতকে সরাসরি নিশানা করলেন নাহিদ ইসলাম
এদিন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে বেরিয়েই সরাসরি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন নাহিদ ইসলাম। নিজের দেশের অবস্থা নিয়ে কথা বলতে গিয়ে ভারতের প্রসঙ্গ টেনে আনেন তিনি। শুধু তাই নয়, বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জন্য একেবারে সরাসরি নয়া দিল্লিকে দায়ী করেছেন বাংলাদেশের ন্যাশনাল সিটিজেন পার্টির নেতা। তিনি বলেন, বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার সাথে সরাসরি যুক্ত রয়েছে ভারত!
এদিন নিজের বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে নাহিদ ইসলাম জানান, “গত কালকেই আমরা দেখেছি ওপারে সীমান্তের কাছেই, হিন্দুত্ববাদী সংগঠন এবং সেখানকার বিজেপির একটি সমাবেশ হয়েছে। বাংলাদেশ বিরোধী সমাবেশে বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে এসব নিয়ে তাঁরা মিথ্যা বক্তব্য প্রচার করার চেষ্টা করছে, যেই সমাবেশে পলাতক ফ্যাসিস্ট আওয়ামী লিগের কিছু নেতা আবার যুক্ত হয়েছে। তার মানে এটা এখন খুবই সুস্পষ্ট এই বাংলাদেশে যা কিছু হচ্ছে তার সাথে ভারত সরাসরি সম্পৃক্ত আছে।”
NAHID ISLAM: THE JULY FACE WHO SOLD OUT TO JAMAAT AND NOW DECLARES WAR ON INDIA
Nahid Islam, the “July face” who sold the student uprising’s soul to Jamaat-e-Islami for a handful of seats, is now openly declaring war on India after a meeting with PM Tarique Rahman.
He says: “We… pic.twitter.com/ctgwuOE49L
— Subodh Kumar (@kumarsubodh_) November 23, 2026
আরও পড়ুন: জাতিসংঘে ভারতের পাশে দাঁড়াল পাকিস্তান, বিরাট ঘটনা
এদিন নাহিদ আরও দাবি করেন, “ভারত গোটা বিশ্বে বাংলাদেশের বিরুদ্ধে ভুল তথ্য দিয়ে একটা ক্যাম্পেইন চালানোর চেষ্টা করছে, যে এই দেশে হিন্দু নির্যাতন হচ্ছে। কিন্তু বাস্তবতা যদি আমরা দেখি সংখ্যালঘু নির্যাতন সবচেয়ে বেশি হচ্ছে ভারতে। আমরা আসাম বলি, দিল্লি বলি বা পশ্চিমবঙ্গ বলি, সেখানে সবচেয়ে বেশি মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছে দলিতদের উপর নির্যাতন করা হচ্ছে। ফলে ভারতকে এখন সবচেয়ে বেশি সংখ্যালঘু নির্যাতনকারী দেশ হিসেবে আমরা বলতে পারি।” ভারত বিরোধী নাহিদের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে অবশ্য প্রতিক্রিয়া দেয়নি দিল্লি।


