চালাতেই হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, প্রাইম টাইমে সব হলে বাংলা শো রাখার নির্দেশ মুখ্যমন্ত্রীর

Published:

Suvendu Adhikari

সৌভিক মুখার্জী, কলকাতা: গত ২০ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সব্যসাচীর ‘সাধক বামাক্ষ্যাপা’। তবে ‘রামায়ণ’ ঝড়ের মধ্যে এই সিনেমা ধোপে টেকেনি বাংলায়। মুক্তির মাত্র এক সপ্তাহের মধ্যেই সিনেমা হলে সমস্যার মুখে পড়েছে এই ছবি। এমনকি আগামী সপ্তাহে একাধিক প্রেক্ষাগৃহ থেকে ছবিটি সরিয়ে দেওয়ার আশঙ্কা তৈরি পর্যন্ত হয়েছিল। তবে এবার এ নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। অবিলম্বে ‘সাধক বামাক্ষ্যাপা’ চালানোর নির্দেশ দিলেন তিনি। এমনকি দুপুর তিনটে থেকে রাত ন’টার মধ্যে বাংলা সিনেমা শো রাখতেই হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

বাংলা সিনেমার পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

সিনেমা হল কিংবা মাল্টিপ্লেক্সগুলিতে এখন চোখ রাখলে একটাই সিনেমা ‘রামায়ণ পার্ট ১’। এরই মধ্যে ‘সাধক বামাক্ষ্যাপা’ নিয়ে তৈরি হয়েছে আইনি জটিলতা। একাধিক সিনেমা হল এই শো বন্ধ করে দিয়েছে বলেই খবর। তবে এবার তাদের বিরুদ্ধে কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যে যে সিনেমা হলে বামাক্ষ্যাপা বন্ধ করা হয়েছে, আজ থেকেই তা চালু করতে হবে বলে জানিয়েছেন তিনি। এমনকি এক সিনেমা হলের মালিককে ধমক দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আপনি কেন সাধক বামাক্ষ্যাপার প্রদর্শন বন্ধ করে দিয়েছেন? এসব চলবে না। আগের সরকার করেছে। বর্তমান সরকার এইসব একদম মেনে নেবে না।”

অন্যদিকে বাংলার সিনেমা হলের সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্সগুলিতে দুপুর ৩টে থেকে রাত ৯টার মধ্যে বাংলা সিনেমার শো রাখতেই হবে বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার নবান্নের সভাঘরে সিনেমা হল মালিকদের সঙ্গে বৈঠক করে এমনই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। দীর্ঘদিন ধরেই মাল্টিপ্লেক্স এবং সিনেমা হলগুলিতে বাংলা সিনেমা প্রদর্শন নিয়ে আপত্তির অভিযোগ রয়েছে। তবে দর্শকদের সুবিধাজনক সময়ে যাতে বাংলা সিনেমা রাখা হয়, সেই নির্দেশই এদিন দিয়েছেন মুখ্যমন্ত্রী। যদিও তৃণমূল সরকারের আমলে এই নিয়ম আনা হলেও তা কার্যকর হয়নি।

আরও পড়ুন: মিলবে বিনা সুদে ১০ লক্ষ টাকা লোন, বাংলায় শুরু হচ্ছে উদ্যম ক্রেডিট কার্ড স্কিমে আবেদন

জানিয়ে রাখি, ছোট পর্দাগুলি পেরিয়ে এবার বড় পর্দাতেও চলছে ‘সাধক বামাক্ষ্যাপা’। দর্শকদের মন জয় করার জন্যই বড় পর্দায় আত্মপ্রকাশ করেছে সাধক বামাক্ষ্যাপার জীবনকাহিনী। তবে হিন্দি ছবি মুক্তির জেরে এই ছবি বাংলার প্রেক্ষাগৃহগুলিতে জায়গা পাচ্ছে না। সেই কারণেই সোমবার বিকালে সাংবাদিক বৈঠক করেন ছবির পরিচালক সায়ন্তন ঘোষাল। সেখানে হতাশা প্রকাশ করে তিনি বলেন, দর্শক হলে গিয়ে কাঁদছেন। ছবির প্রশংসা করছেন। হাউসফুল হচ্ছে। এত ভালো প্রতিক্রিয়া পাওয়ার পরেও ছবি দেখানোর জন্য হল পাওয়া যাচ্ছে না। ‘রামায়ণ পার্ট ১’ মুক্তির পরেই এমন পরিস্থিতি বলে দাবি তাঁর। এবার তাতেই হস্তক্ষেপ করলেন স্বয়ং মুখ্যমন্ত্রী।

google button