সহেলি মিত্র, কলকাতা: কেমন হয় যদি ঘুম ভাঙে নির্মল পরিবেশ, ঘন জঙ্গল এবং জলাধার দেখে? চারিদিকে গা ছমছমে পরিবেশ, যেদিকে দু চোখ যায় কেউ নেই, কেমন হয় এরকম জায়গা থেকে ঘুরে এলে? শুনে বিশ্বাস হচ্ছে না তো? কিন্তু ভারতের বুকেই রয়েছে এমন এক ভয়ঙ্কর সুন্দর ও রহস্যময় জায়গা। আজ কথা হচ্ছে ওড়িশা রাজ্যের আঠমল্লিক (Athmallik) নিয়ে। এই জায়গাটি নির্মল প্রকৃতি, ঘন জঙ্গল এবং অসংখ্য জলাশয় দ্বারা সমৃদ্ধ।
শীতের ছুটিতে ঘুরে আসুন অরণ্যঘেরা রহস্যময় আঠমল্লিক থেকে
যারা ঘুরতে গিয়ে অ্যাডভেঞ্চার পছন্দ করে থাকেন তাঁদের এই আঠমল্লিককে স্বর্গের সমান মনে হবে। ওড়িশা (Odisha Tour)বললেই অধিকাংশ পর্যটকের মনে প্রথমেই ভেসে ওঠে পুরী, কোনারক কিংবা চিলিকার ছবি। কিন্তু পরিচিত পর্যটনকেন্দ্রগুলির (Offbeat Destination) বাইরে এই রাজ্যে ছড়িয়ে রয়েছে এমন অনেক জায়গা, যেগুলি এখনও পর্যটকদের কাছে অনেকটাই অচেনা। তেমনই এক অফবিট গন্তব্য হল আঠমল্লিক। মহানদীর তীর, ঘন অরণ্য, পাহাড়, উষ্ণ প্রস্রবণ এবং হারিয়ে যাওয়া দেশীয় রাজ্যের ইতিহাস বলে এই জায়গাটি।
বলা হয়, আঠমল্লিক একসময় ব্রিটিশ শাসনাধীন একটি দেশীয় রাজ্য বা প্রিন্সলি স্টেট ছিল। পঞ্চধারা পাহাড়ের পাদদেশ এবং হাতিধারা অরণ্যের কাছাকাছি এই রাজ্য গড়ে উঠেছিল। স্থানীয় ইতিহাস ও লোককথায় রাজ্যের প্রতিষ্ঠা নিয়ে নানা কাহিনি প্রচলিত রয়েছে। একটি প্রচলিত মত অনুযায়ী, একাদশ শতকে কদম্ব বংশের রাজা প্রতাপ দেও এখানে একটি জায়গির প্রতিষ্ঠা করেছিলেন। লোককথা অনুসারে, প্রতাপ দেও একটি হোন্ডা ধাতুর পাত্র খুঁজে পেয়েছিলেন।
আরও পড়ুন: শান্তিনিকেতনেও রয়েছে লুকনো ঝর্ণা! কোথায় পাবেন এই অপরূপ দৃশ্য?
সেই ঘটনাকে শুভ বলে মনে করা হয় এবং পাত্রটির নাম থেকেই এলাকার নাম হয়েছিল ‘হোন্ডপা’। পরবর্তী সময়ে রাজ্যের এক শাসক অঞ্চলটিকে আটটি ভাগে ভাগ করে প্রতিটি অংশের দায়িত্বে একজন করে স্থানীয় প্রধান বা ‘মল্ল’ নিযুক্ত করেন। এই আটজন মল্লের নাম থেকেই ‘আঠমল্লিক’ নামটির উৎপত্তি হয়েছে বলে প্রচলিত রয়েছে।
মহানদীর বুকে একসময় চলত বাণিজ্যের নৌকা
উনিশ শতকে মহানদী ছিল ওড়িশার অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ ও বাণিজ্যপথ। সম্বলপুর থেকে কটক, এমনকি পুরীর জগন্নাথ মন্দিরে যাওয়ার ক্ষেত্রেও এই নদীপথ ব্যবহার করা হতো। কটক থেকে নৌকায় করে ব্যবসায়ীরা নুন, মশলা, নারকেল ও পিতলের বাসনপত্র নিয়ে যেতেন।
কীভাবে যাবেন?
এর জন্য আগে আপনাকে ট্রেনে করে আঙ্গুল বা বোইন্ডা আসতে হবে। এরপর সেখান থেকে একটি গাড়ি ভাড়া করে আপনি আপনার গন্তব্যে পৌঁছে যেতে সক্ষম হবেন। তবে সবথেকে ভালো হয় ভুবনেশ্বর স্টেশনে পৌঁছে সেখান থেকে প্রাইভেট গাড়ি নিয়ে আঠমল্লিক পৌঁছে যান। গাড়িতে ৩ থেকে সাড়ে তিন ঘন্টার মধ্যে পৌঁছে যেতে পারবেন।


