সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২২ নভেম্বর, রবিবার। নাবালিকাকে যৌন নির্যাতন, তৃণমূলের বিরুদ্ধে FIR, বাঁকুড়ায় গ্রেফতার সিপিআইএম নেতা….অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) বাঁকুড়ায় গ্রেফতার সিপিআইএম নেতা
সাইবার প্রতারণার অভিযোগে এবার বাঁকুড়া থেকে গ্রেফতার প্রাক্তন সিপিআইএম নেতা। ধৃত ওই ব্যক্তির নাম আলোক মিদ্যা। শনিবার রাতে গ্রেফতার করা হয়েছে তাঁকে। রবিবার বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে বলেই খবর। জানা গিয়েছে, তিনি একসময় বাঁকুড়ার জয়পুর ব্লকের টানাদিঘি গ্রামের প্রভাবশালী সিপিআইএম নেতা হিসেবে পরিচিত ছিলেন। এমনকি বালি কারবারের সঙ্গে যুক্ত হন। নিজের নামে একটি সংস্থা খোলার পাশাপাশি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ব্যবসায়িক অ্যাকাউন্ট খুলেছিলেন তিনি। সেখানেই সাইবার প্রতারণার অভিযোগে ধরা পড়েন। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৯) তৃণমূলের আমলে সাসপেন্ড হয়ে চাকরি ফিরে পেলেন রমা বেজ
তৃণমূলের আমলে বিজেপিকে সমর্থন করে চাকরি হারাতে হয়েছিল হাওড়ার শিক্ষিকা রমা বেজের। তাঁর অভিযোগ, বিজেপি করার কারণেই তৃণমূল বিধায়ক সমীর কুমার পাঁজার নির্দেশে তাঁকে উদয়নারায়নপুরের বীরেশ্বর বালিকা বিদ্যালয় থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। তবে রাজ্যে সরকার পরিবর্তন হতেই ২১ নভেম্বর বীরেশ্বর বালিকা বিদ্যালয়ের কাজে যোগ দিয়েছেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেছেন, “সরকারকে অনেক ধন্যবাদ জানাই। আমার সম্মান পুনরায় স্কুলে প্রতিস্থাপন করেছে।” বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৮) নবদ্বীপ নিয়ে একাধিক ঘোষণা মুখ্যমন্ত্রীর
রাস পূর্ণিমার উৎসবকে কেন্দ্র করে নবদ্বীপের উন্নয়ন নিয়ে এবার একাধিক ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার সকালে রাস উৎসবে যোগ দিতে নবদ্বীপে পৌঁছেছিলেন তিনি। সেখানেই মুখ্যমন্ত্রী বলেন, এই জায়গায় সেভাবে প্রচার, পরিকাঠামগত উন্নয়ন এবং সরকারি দৃষ্টিপাত হয়নি। এখানে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের যতক্ষণ না স্থায়ী ব্রিজ তৈরি হচ্ছে, স্থায়ী ব্রিজের আমি পরিকল্পনা নিলাম। এছাড়া ঘাট এবং লঞ্চ সার্ভিসের জন্য দু’মাস সময় লাগবে বলে জানিয়েছেন তিনি। তার পাশাপাশি ২ কোটির চৈতন্য গবেষণা কেন্দ্র তৈরি করা হবে নবদ্বীপে। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৭) ঋতব্রত তৃণমূলের বিরুদ্ধে এফআইআর মমতা শিবিরের
এবার ঋতব্রত তৃণমূলের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং অরূপ রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনে জাল নথি জমা দেওয়ার অভিযোগে কালীঘাট থানায় এফআইআর দায়ের করল মমতার তৃণমূল। কালীঘাট তৃণমূলের দাবি, বিদ্রোহী দলটি বীরভূমের নানুর থানার পুলিশ কর্মকর্তাদের সহায়তায় ওই হলফনামাগুলি জাল করেছে এবং সেগুলো কমিশনের কাছে জমা দিয়েছে। আইনজীবী শুভাশিস চক্রবর্তী কালীঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে এই দাবি উড়িয়ে দিয়েছেন অরূপ রায়। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৬) ২৬ নভেম্বর সংবিধান দিবস পালনের নির্দেশিকা
রাজ্যের প্রত্যেকটি সরকারি স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের জন্য এবার জারি হল বিশেষ নির্দেশিকা। আগামী ২৬ নভেম্বর প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে সংবিধান দিবস পালন করতে হবে বলেই খবর। কেন্দ্র সরকারের তরফ থেকে জারি করা হয়েছে এই নির্দেশিকা এবং এই দিনটিতে ছাত্রছাত্রীদের পাশাপাশি শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিত থাকা বাধ্যতামূলক। জানানো হয়েছে, এই দিনটিতে স্কুলগুলির প্রার্থনা সভায় পড়ুয়াদের দিয়ে সংবিধানের প্রস্তাবনা ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে। এমনকি ছবি আঁকা, ব্যাজ এবং কোলাজ তৈরির মতো কর্মসূচি পালন করা হবে। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৫) নদীয়ায় ক্রেনের মাঝে আটকা পড়ে মৃত্যু সিভিক ভলেন্টিয়ারের
নদীয়ায় মর্মান্তিক পরিণতি সিভিক ভলেন্টিয়ারের। দুটি ক্রেনের মাঝে আটকে পড়ে ঘটনাস্থলে অসুস্থ হয়ে পড়ে হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হল কৃষ্ণনগর পুলিশ জেলার ধুবুলিয়া থানায় কর্মরত বিকাশ বর্মনের। জানা গিয়েছে, শনিবার সকালে দুর্গা মণ্ডপ সংলগ্ন ১২ নম্বর জাতীয় সড়কের উপর আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় একটি ট্রেলার। ট্রেলারটি বহরমপুর থেকে কলকাতার দিকে আসছিল। তবে সেটিকে সরানোর জন্য দুটো ক্রেনের বন্দোবস্ত করা হয়। ঘটনাস্থলে সিভিক ভলেন্টিয়ার বিকাশ বর্মন কর্মরত ছিলেন। তবে ওই ক্রেনে চাপা পড়েন বিকাশ। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৪) দূরপাল্লার সরকারি বাসে অনলাইন বুকিংয়ের ক্ষেত্রে নতুন বিধিনিষেধ
দূরপাল্লার সরকারি বাসে এবার অনলাইন বুকিংয়ের ক্ষেত্রে নতুন বিধিনিষেধ আরোপ হতে চলেছে। এখন থেকে মোট আসন সংখ্যার মাত্র ৩০ শতাংশ অনলাইনে বুক করা যাবে। আর বাকি ৭০% টিকিট বাস ডিপো থেকেই কাটতে হবে। মহিলাদের জন্য বিনামূল্যে ভ্রমণের টিকিটও এই ৩০ শতাংশ অনলাইনে কোটার অন্তর্ভুক্ত থাকবে বলে জানানো হয়েছে। এই নিয়ম কার্যকর হবে এসবিএসটিসি, ডব্লিউবিটিসি এবং এনবিএসটিসি সহ সমস্ত পরিবহন সংস্থার ক্ষেত্রেই। আসলে অনেক মহিলা দূরপাল্লার বাসের আসন বুক করলেও শেষ পর্যন্ত যাত্রা করছেন না। সেই কারণেই এই সিদ্ধান্ত। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৩) শিক্ষক-শিক্ষিকাদের জন্য চালু হচ্ছে বায়োমেট্রিক হাজিরা
স্কুল পড়ুয়া থেকে শিক্ষক, শিক্ষা কর্মীদের জন্য এবার বড় খবর। পশ্চিমবঙ্গের স্কুলগুলিতে হাজিরা ব্যবস্থায় আসতে চলেছে বিরাট পরিবর্তন। আগে পড়ুয়াদের উপস্থিতি নথিভুক্ত করার জন্য মোবাইল অ্যাপ চালু করার পরিকল্পনা ছিল। তবে এবার শিক্ষক এবং শিক্ষা কর্মীদের জন্য অ্যাপ আনা হচ্ছে বলে জানা গিয়েছে। আগামী বছর থেকে স্কুলগুলোতে ফেস রিকগনিশন প্রযুক্তির মাধ্যমে বায়োমেট্রিক হাজিরা চালু হতে পারে। অর্থাৎ, মুখের ছবি শনাক্ত করে শিক্ষক এবং শিক্ষা কর্মী ও পড়ুয়াদের উপস্থিতি রেকর্ড করা হবে। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
২) দুর্গাপুরে লকার থেকে পালাল আসামি
পুলিশের চোখে ধুলো দিয়ে লকার থেকে পালাল আসামি। শনিবার মধ্যরাতে দুর্গাপুরের কোকওভেন থানার লকারে ঘটেছে এই ঘটনা। অভিযুক্ত ওই ব্যক্তির নাম মনোজ চক্রবর্তী। জানা গিয়েছে, পলাতক আসামি মনোজ গত ১৮ নভেম্বর দুর্গাপুর স্টেশন সংলগ্ন একটি পেট্রোল পাম্প থেকে একটি সুমো গাড়ি চুরি করেছিলেন। সেই ঘটনায় মালিক রমেশ সিং থানায় অভিযোগ দায়ের করলে তদন্তে নামে পুলিশ। তবে টোল ট্যাক্স কাটার পর মালিকের মোবাইলের মেসেজ থেকে পুলিশ ওই ট্রাক ধরে বিহারের ঔরঙ্গাবাদ থেকে হাতেনাতে অভিযুক্তসহ গাড়িটিকে উদ্ধার করে। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
১) যৌন লালসার শিকার প্রথম শ্রেণির ছাত্রী
যৌন লালসার শিকার প্রথম শ্রেণিতে পাঠরত এক ছাত্রী। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার সোনামুখীতে। অভিযোগ, ৫৮ বছর বয়সী প্রৌঢ় ওই শিশুকে জোরপূর্বক যৌন নির্যাতন করেন। সেই ঘটনা জানাজানি হতেই অভিযুক্তের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এমনকি কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে পাকড়াও করে পুলিশ। ওই ব্যক্তির নাম হরপ্রসাদ ভক্ত। সেখানে তাঁর একটি পুরনো বাড়িও রয়েছে। গ্রামের ছোট ছোট ছেলেমেয়েরা যখন বিকালে খেলছিল, তখনই অভিযুক্ত এই কাণ্ড ঘটান। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন


