২০২৭ থেকে বদলাচ্ছে স্কুলে হাজিরার নিয়ম! বায়োমেট্রিক বাধ্যতামূলক শিক্ষক ও পড়ুয়াদের জন্য

Published:

West Bengal Schools

সহেলি মিত্র, কলকাতাঃ স্কুল পড়ুয়া থেকে শিক্ষক, শিক্ষা কর্মীদের জন্য রইল জরুরি খবর। পশ্চিমবঙ্গের স্কুলগুলিতে (West Bengal Schools) হাজিরা ব্যবস্থায় বড় পরিবর্তন আসতে চলেছে। আগে পড়ুয়াদের উপস্থিতি নথিভুক্ত করার জন্য মোবাইল অ্যাপ চালুর পরিকল্পনার কথা জানা গিয়েছিল। এবার শিক্ষক, শিক্ষাকর্মী এবং পড়ুয়া—সকলের হাজিরা অ্যাপের মাধ্যমে নথিভুক্ত করার পরিকল্পনা করছে শিক্ষা দফতর (West Bengal School Education Department)।

বড় পরিকল্পনা শিক্ষা দফতরের

জানা যাচ্ছে, আগামী বছর থেকেই স্কুলগুলিতে ফেস রিকগনিশন (Face Recognition) প্রযুক্তির মাধ্যমে বায়োমেট্রিক হাজিরা চালু হতে পারে। অর্থাৎ, মুখের ছবি শনাক্ত করেই শিক্ষক, শিক্ষাকর্মী ও পড়ুয়াদের উপস্থিতি রেকর্ড করা হবে।

এই নতুন ব্যবস্থার মাধ্যমে স্কুলে কে কখন প্রবেশ করছেন এবং কে কখন বেরিয়ে যাচ্ছেন, তার তথ্য ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ করা সম্ভব হবে। ফলে হাজিরা সংক্রান্ত স্বচ্ছতা বাড়ানোর পাশাপাশি স্কুলগুলিতে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করাও সহজ হবে বলে মনে করা হচ্ছে। আগে শুধু পড়ুয়াদের হাজিরা অ্যাপের মাধ্যমে নথিভুক্ত করার পরিকল্পনা থাকলেও, এবার সেই ব্যবস্থার আওতায় শিক্ষক ও শিক্ষাকর্মীদেরও আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

আরও পড়ুন: চতুর্থ শ্রেণিতে স্কুল ছেড়ে গুরুকুলে বেদ অধ্যয়ন, JEE পাস করে এখন ISRO-র বিজ্ঞানী গোবিন্দ

কবে থেকে কার্যকর হবে নতুন ব্যবস্থা?

নতুন প্রযুক্তি চালু হলে স্কুলগুলিতে প্রচলিত হাজিরা খাতার পরিবর্তে মোবাইল অ্যাপ (Mobile App)এবং ফেস রিকগনিশন ব্যবস্থার উপর নির্ভরতা বাড়তে পারে। তবে এই ব্যবস্থা কবে থেকে কার্যকর হবে, কোন অ্যাপ ব্যবহার করা হবে এবং রাজ্যের সমস্ত স্কুলে একসঙ্গে চালু হবে কি না, সে বিষয়ে বিস্তারিত নির্দেশিকা এখনও সামনে আসেনি। শিক্ষা দফতরের চূড়ান্ত ঘোষণা এবং সরকারি বিজ্ঞপ্তির দিকেই এখন নজর শিক্ষক, শিক্ষাকর্মী ও অভিভাবকদের।

google button