হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বিজেপি সাংসদের, বয়স হয়েছিল ৭২ বছর

Published:

সহেলি মিত্র, কলকাতাঃ সকাল সকাল রাজনৈতিক জগতে নেমে এল বিরাট শোকের ছায়া। প্রয়াত হলেন রাজ্যসভার সাংসদ। জানা গিয়েছে, মহারাষ্ট্রের বিজেপি রাজ্যসভা সাংসদ রামরাও ওয়াদকুটে (Ramrao Wadkute) রবিবার হৃদরোগে আক্রান্ত হয়ে ইহলোক ত্যাগ করেছেন। রবিবার সকালে দিল্লির এইমস হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

প্রয়াত বিজেপির রাজ্যসভার সাংসদ

জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় দিল্লির বাসভবনে হাঁটার সময় সাংসদ রামরাও হঠাৎ অস্বস্তি বোধ করেন এবং বুকে ব্যথা অনুভব করেন। তিনি নিজে থেকেই এইমসে যান, যেখানে ডাক্তাররা তাঁর চিকিৎসা শুরু করেন। এরপর আজ রবিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

কে ছিলেন রামরাও ভাদকুটে?

রামরাও ওয়াদকুটে, যাঁর জন্মগত নাম রামরাও সখারাম, মহারাষ্ট্রের হিঙ্গোলি জেলার বাসিন্দা ছিলেন। তিনি কয়েক মাস আগে বিজেপির পক্ষ থেকে রাজ্যসভায় নির্বাচিত হন। তিনি তফসিলি উপজাতি (ST) বিভাগের অধীনে ধাঙ্গার সম্প্রদায়কে সংরক্ষণের প্রাথমিক দাবির জন্য অক্লান্তভাবে কাজ করেছেন। বিধান পরিষদের সদস্য (MLC) হিসেবে তাঁর কার্যকালে, তিনি রাজ্য সরকারের কাছে ধারাবাহিকভাবে এই দাবি উত্থাপন করেন। রাজ্যসভার সাংসদ হওয়ার পরেও, তিনি ধাঙ্গার সম্প্রদায়ের জন্য এই সংরক্ষণ নিশ্চিত করার প্রচেষ্টা চালিয়ে যান। ধাঙ্গার সংরক্ষণের দাবিতে পারভানির একটি বিক্ষোভে, তিনি রাজ্য সরকার এবং বিক্ষোভকারীদের মধ্যে সমন্বয় সাধনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

আরও পড়ুন: রেলের পর এবার মেট্রোতেও পণ্য পরিবহণ, GST-তে নতুন নিয়ম

রামরাও ওয়াদকুটে ১৯৮৮ সালে পারভানির ধাঙ্গার সমাজ উন্নতি মণ্ডলের সভাপতি হিসেবে তাঁর সমাজসেবা শুরু করেন। প্রয়াত শিবাজিরাও শেন্ডগে দ্বারা প্রতিষ্ঠিত এই সংগঠনের মাধ্যমে তিনি সম্প্রদায়ের প্রধান সমস্যাগুলির সমাধানের জন্য সোচ্চার হতে শুরু করেন। এরপর তিনি সমাজসেবা থেকে রাজনীতিতে আসেন। তিনি শারদ পাওয়ারের নেতৃত্বে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।

শারদ পাওয়ার ও অজিত পাওয়ারের ঘনিষ্ঠ ছিলেন

২০১৪ সালে তিনি ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি) থেকে বিধান পরিষদের সদস্য নিযুক্ত হন। তিনি শরদ পাওয়ার এবং অজিত পাওয়ার উভয়েরই অত্যন্ত বিশ্বস্ত সহযোগী হিসেবে পরিচিত ছিলেন। ২০১৯ সালের ১৪ই অক্টোবর, রামরাও ওয়াডকুটে এনসিপি এবং বিধান পরিষদ থেকে পদত্যাগ করেন। এরপর তিনি ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দেন। তিনি শরদ পাওয়ারকে ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন।

google button