ভারত-পাকিস্তান ম্যাচে উত্তেজনা, পাক ব্যাটারদের ধমকালেন হর্ষিত রানা, তারপর..

Published:

India Pak Clash

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারত বনাম পাকিস্তান (India Vs Pakistan) ম্যাচ মানেই উত্তেজনার পারদ চড়ে যাওয়া। সেই ছবিটাই ধরা পড়ল রাইজিং স্টারস এশিয়া কাপের রবিবারের ম্যাচে। ভারত এ বনাম পাকিস্তান এ দলের ম্যাচ চলাকালীন পাকিস্তানি ব্যাটার শামিল হুসেনের সাথে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়তে দেখা গেল ভারতীয় পেসার হর্ষিত রানাকে (Harshit Rana)। মাঠের সেই মুহূর্তে দৃশ্য ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

রানার সাথে উত্তপ্ত বাক্য-বিনিময় পাক প্লেয়ারদের!

দোহায় এদিন পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ শুরু হতেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন রানা। প্রথমে ব্যাট করতে আসা পাকিস্তানের ব্যাটসম্যানদের চাপে রাখার চেষ্টা করছিলেন তিনি। যদিও বোলারদের সেই চাপ সামলে পাকিস্তানের ওপেনার শামিল হুসেন ও মাআজ সাদাকাত শুরুতে দ্রুত রান তুলছিলেন। রানার বলেও একাধিক বাউন্সার মারেন তাঁরা।

 

খেলা যখন সপ্তম ওভারে গড়িয়েছিল পাকিস্তানের হুসেনকে আউট করে দেন ভারতের আয়ুশ বাদোনি। আর সেই সাফল্য উদযাপন করার সময়ই পাকিস্তানি ব্যাটসম্যানকেও উদ্দেশ্য করে কিছু বলতে দেখা যায় রানাকে। তাতেই একপ্রকার কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন দুজন। এখানেই শেষ নয়, এরপর পাকিস্তানের উইকেটকিপার ব্যাটসম্যান রোহেল নাজিরকে আউট করে সাজঘরে ফেরান রানা। তারপরই একপ্রকার বুক বাজিয়ে উদযাপন করতে দেখা গেল ভারতীয় বোলারকে। সেই দৃশ্যও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।

 

আরও পড়ুন: KKR-র নতুন অধিনায়ক কে? সামনে এল ৩ নাম

প্রসঙ্গত, এদিন পাকিস্তানের প্লেয়ারদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ার পাশাপাশি উইকেট তুলে একেবারে ভিন্ন মেজাজে উদযাপন করেন রানা। সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়া কিছু ভিডিওতে দেখা গিয়েছে, ম্যাচ চলাকালীন পাকিস্তানের হাসান নওয়াজের সঙ্গেও বাক-বিতণ্ডায় জড়িয়ে ছিলেন কলকাতা নাইট রাইডার্স দলের তরুণ পেসার। ধমক দিতেও দেখা গিয়েছিল তাঁকে! সবমিলিয়ে ভারত বনাম পাকিস্তানের হাই-ভোল্টেজ ম্যাচে একেবারে নাটকীয় মুহূর্তের সাক্ষী থাকলেন দর্শকরা।

google button