বিজেপি, TMC নয়! এবার বাংলার পঞ্চায়েত সমিতি দখল করবে সুদীপদের NCPI, বড় খবর

Published:

ncpi

আনিষা চৌধুরী, কলকাতা: পশ্চিমবঙ্গের (West Bengal) রাজনীতিতে ধীরে ধীরে নিজেদের সংগঠনের জমি শক্ত করার চেষ্টা চালাচ্ছে ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া (Nationalist Citizens Party of India)। এই দলের জাতীয় সভাপতি হিসেবে রয়েছেন জ্যোতি প্রকাশ চট্টোপাধ্যায় (Jyoti Prokash Chatterjee)। একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বের যোগদান এবং নিচুতলার জনপ্রতিনিধিদের দলবদলকে কেন্দ্র করে রাজ্যে সংগঠনের পরিধি বাড়ানোর চেষ্টা করছে এই দল। ইতিমধ্যেই পাঁচটি পঞ্চায়েত সমিতি এবং ১৮টি গ্রাম পঞ্চায়েতে নিজেদের প্রতিনিধিত্ব রয়েছে বলে দাবি NCPI নেতৃত্বের।

কী বলছে NCPI?

দলের দাবি অনুযায়ী, উত্তর দিনাজপুরের গোয়ালপোখর-২ এবং ইসলামপুর পঞ্চায়েত সমিতি, উত্তর ২৪ পরগনার সন্দেশখালি-১, মিনাখাঁ এবং বসিরহাট-১ পঞ্চায়েত সমিতিতে তাদের প্রভাব বেড়েছে। পাশাপাশি উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং বীরভূমের একাংশে সংগঠন বিস্তারের কাজ চলছে। দক্ষিণ দিনাজপুরের কিছু এলাকাতেও সদস্যসংখ্যা বাড়ছে বলে দাবি দলীয় নেতৃত্বের।

শুধু বর্তমান সদস্যদের নিয়েই থেমে থাকতে চাইছে না NCPI। আগামী দিনে আরও বেশ কয়েকজন জনপ্রতিনিধি এই দলে যোগ দিতে পারেন বলে দাবি নেতৃত্বের। বসিরহাটের NCPI কো-অর্ডিনেটর হাজি মন্টুর বক্তব্য অনুযায়ী, বিভিন্ন পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান এবং সদস্যরা তাঁদের সঙ্গে যোগাযোগ করছেন। অন্যদিকে, উত্তর দিনাজপুরের ইসলামপুরের নেতা শ্যামল সরকার জানিয়েছেন, জেলার আরও কয়েকটি পঞ্চায়েত সমিতির সদস্যদের সঙ্গে তাঁদের আলোচনা চলছে। আগামী দিনে তাঁরাও দলে যোগ দিতে পারেন বলে আশাবাদী নেতৃত্ব।

এদিকে, সম্প্রতি বসিরহাট মহকুমার মিনাখাঁ পঞ্চায়েত সমিতিতে বড়সড় দলবদলের ঘটনা সামনে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, তৃণমূল ছেড়ে এই পঞ্চায়েত সমিতির ১৬ জন সদস্য NCPI-তে যোগ দিয়েছেন। এর আগে সভাপতি সইফুদ্দিন মোল্লা পদত্যাগের আবেদন জমা দিয়েছিলেন। একইভাবে কুলটি গ্রাম পঞ্চায়েতের ২০ জন সদস্যের মধ্যে ১৩ জন NCPI-তে যোগ দিয়েছেন বলে খবর। বসিরহাটের বিভিন্ন এলাকায় একাধিক জনপ্রতিনিধির দলবদল ঘিরে নতুন করে রাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে।

অন্যদিকে, উত্তর দিনাজপুরেও সংগঠন বিস্তারের চেষ্টা চালাচ্ছে NCPI। গোয়ালপোখর-২ পঞ্চায়েত সমিতির সভাপতি আনোয়ার আলম-সহ ১৫ জনের বেশি সদস্য দলে যোগ দিয়েছেন বলে দাবি করা হয়েছে। ইসলামপুরের মাটিকুণ্ডা-১ গ্রাম পঞ্চায়েতেও নিজেদের প্রভাব বিস্তারের কথা জানিয়েছে দল। তবে ইসলামপুরে পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনকে কেন্দ্র করে NCPI ও অন্য রাজনৈতিক গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। আগামী ১০ ডিসেম্বর উত্তর দিনাজপুরে জেলা কমিটি ঘোষণা করার কথা জানিয়েছে নেতৃত্ব। ফলে আগামী দিনে জেলার রাজনীতিতে NCPI কতটা প্রভাব বিস্তার করতে পারে, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

আরও পড়ুন: আগামীকাল থেকেই শুরু হচ্ছে যুবশক্তির আবেদন! বেকারদের জন্য বড় খবর

তৃণমূল কংগ্রেসের দুই পরিচিত সাংসদ সুদীপ ব্যানার্জি ও কাকলি ঘোষদস্তিদার ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের পর দলের ২০ জন সাংসদকে নিয়ে NCPI-তে যোগ দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেন। এই দলবদলের অন্যতম প্রধান মুখ ছিলেন কাকলি ঘোষদস্তিদার। তাঁদের বক্তব্য, তৃণমূলের দুই-তৃতীয়াংশ সাংসদ NCPI-তে যোগ দেওয়ায় তাঁরা আলাদা সংসদীয় গোষ্ঠী হিসেবে কাজ করতে পারবেন এবং NDA-কে সমর্থন করবেন। সুদীপ ব্যানার্জির দাবি, NCPI নির্বাচন কমিশনের স্বীকৃত দল এবং সংসদে তাঁদের পৃথক পরিচিতি পাওয়া উচিত।

আরওWest Bengal
google button