আগামীকাল থেকেই শুরু হচ্ছে যুবশক্তির আবেদন! বেকারদের জন্য বড় খবর

Published:

Yuva Shakti

সৌভিক মুখার্জী, কলকাতা: যুবশক্তি ভরসা স্কিম (Yuva Shakti) প্রকল্প কবে চালু হবে, তা নিয়ে রাজ্যের বেকার যুবক-যুবতীদের মধ্যে সংশয় দীর্ঘদিনের। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন, ২৩ নভেম্বর মন্ত্রিসভার বৈঠকে ভরসা প্রকল্পের অনুমোদন দেওয়া হবে। তাহলে কি আগামীকাল থেকেই এই প্রকল্পে আবেদন শুরু হচ্ছে? কীভাবেই বা আবেদন করতে হবে আর কারাই বা এই প্রকল্পের সুবিধা পাবেন? রইল বিস্তারিত।

২৩ তারিখ থেকে শুরু হচ্ছে যুবশক্তির আবেদন?

বিজেপি সরকার ক্ষমতায় আসার আগেই প্রতিশ্রুতি দিয়েছিল, বেকার যুবক-যুবতীদের প্রতি মাসে ৩০০০ টাকা করে অর্থ সহায়তা দেওয়া হবে এই প্রকল্পে। তবে বাজেটে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়েছিলেন, গ্র্যাজুয়েটরা পাবেন ৩০০০ টাকা করে এবং নন-গ্র্যাজুয়েটরা পাবেন প্রতি মাসে ২০০০ টাকা করে। অক্টোবর মাস থেকে এই প্রকল্প চালু হওয়ার কথা ছিল। তবে প্রশাসনিক কিছু জটিলতার কারণে তা জানুয়ারি মাস থেকে চালু হবে বলে জানিয়েছে রাজ্য সরকার। তবে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, ২৩ নভেম্বর মন্ত্রিসভার বৈঠকেই এই প্রকল্পের অনুমোদন দেওয়া হবে।

যদিও এখনও পর্যন্ত এই প্রকল্প সম্পর্কিত কোনও বিজ্ঞপ্তি পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে জারি করা হয়নি। তবে রাজ্যের বেকার যুবক-যুবতীরা অধীর আগ্রহে বসে রয়েছেন এই প্রকল্পের অপেক্ষায়। বিশেষ করে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি এবং অন্যান্য খরচ সামলানোর জন্য যে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তা বলার অপেক্ষা রাখে না। কারণ, মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন, যতক্ষণ না বেকাররা চাকরি পাচ্ছেন, ততক্ষণ সরকার তাদের পাশে থাকবে।

আরও পড়ুন: অগ্নিবীরদের বিয়ে নিয়ে নয়া নিয়ম চালু করল কেন্দ্র

এই প্রকল্পে আবেদন করার জন্য আবার কিছু শর্ত রয়েছে। প্রথমত, সংশ্লিষ্ট যুবক-যুবতীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং বর্তমানে কোনও কর্মসংস্থানের সঙ্গে যুক্ত থাকা চলবে না বা বেকার হতে হবে। দ্বিতীয়ত, ন্যূনতম তাঁকে মাধ্যমিক পাশ করতে হবে এবং গ্র্যাজুয়েট হলে ৩০০০ টাকা করে মিলবে। তৃতীয়ত, এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য পরিবারের মাসিক আয় হতে হবে ১ লক্ষ টাকার মধ্যে। এছাড়া আয়কর প্রদান করলে বা বাড়ির কেউ সরকারি পেনশন পেলে এই প্রকল্পের সুবিধা মিলবে না। তার পাশাপাশি অন্য কোনও প্রকল্প থেকে সুবিধা নেওয়া চলবে না। এখন দেখার, আগামীকাল মন্ত্রিসভার বৈঠকে এই প্রকল্পের অনুমোদন দেওয়া হয় কিনা।

google button