খৈনি খেতে গিয়ে বাহরিনে ১৮ দিনের জেল সৌরভের, জরিমানা ১৮ লাখ

Published:

Bahrain Khaini

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সামান্য খৈনি সঙ্গে রাখার শাস্তি যে এতটা কঠিন হতে পারে, সেটা বোধহয় স্বপ্নেও কল্পনা করতে পারেননি মধ্যপ্রদেশের আজমগড়ের বাসিন্দা সৌরভ রায়। বাহরিন (Bahrain) বিমানবন্দরে সৌরভের কাছ থেকে খৈনি এবং চুনের কৌটো পেয়ে তাঁকে আটক করেছিল বাহরিন প্রশাসন। পরবর্তীতে ওই এক কর্মকাণ্ডের জন্য টানা 18 দিন জেলে আটকে রাখা হয়েছিল ওই ভারতীয় হিন্দুকে। শেষ পর্যন্ত মোটা অঙ্কের জরিমানা মিটিয়ে তবেই মুক্তি পেয়েছেন মধ্যপ্রদেশের বাসিন্দা।

18 লাখ টাকা জরিমানা করা হয়েছে সৌরভকে

আজমগড়ের অহারৌলা এলাকার বাসিন্দা সৌরভ বাহরিনের একটি সংস্থায় গাড়িচালক হিসেবে কাজ করতেন। কাজের সূত্রেই এতদিন বাহরিনে ছিলেন তিনি। তবে বিমানবন্দরে তাঁর ব্যাগ থেকে খৈনি এবং চুনের কৌটো উদ্ধার হওয়ায় তাঁকে দ্রুত হেফাজতে নেয় বিমানবন্দর কর্তৃপক্ষ। পরবর্তীতে ওই ভারতীয়র বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হলে তাঁকে আটক করে জেলে পাঠানো হয়েছিল।

যা খবর, টানা 18 দিন জেল খাটার পাশাপাশি 7200 বাহরিন দিনার জরিমানা চাপানো হয়েছিল সৌরভের উপর, ভারতীয় মুদ্রায় যে পরিমাণটা 18 লাখ টাকা। জানা গিয়েছে, প্রথমে শুধুমাত্র জরিমানাই করা হয়েছিল সৌরভকে। তবে তৎক্ষণাৎ সেই অর্থ দিতে না পারায় 18 দিন জেলে থাকতে হয়েছিল তাঁকে। পরে সেই অর্থ মিটিয়ে দেশে ফিরে এসেছেন তিনি।

আরও পড়ুন: ভারতকে চেপে ধরতে পাকিস্তানকে সব রকম সাহায্য করছে চিন! রিপোর্ট দিল আমেরিকা

প্রসঙ্গত, বাহরিনে শাস্তি ভোগ করে দেশে ফিরেও স্বস্তি পাননি সৌরভ। নিজের রাজ্য মধ্যপ্রদেশে ফেরার পরই শারীরিক অবস্থার অবনতি হয় তাঁর। চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে সৌরভের টাইফয়েড ধরা পড়ে। বর্তমানে চিকিৎসা চলছে মধ্যপ্রদেশের আজমগড়ের বাসিন্দার। তবে এসবের মধ্যেও বিদেশে ছেলের শাস্তির ঘটনায় উদ্বেগ কমছে না সৌরভের পরিবারের।

google button