ভারতকে চেপে ধরতে পাকিস্তানকে সব রকম সাহায্য করছে চিন! রিপোর্ট দিল আমেরিকা

Published:

China Pakistan

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের সাথে চরম শত্রুতা করছে চিন! সেই মর্মে, রিপোর্ট প্রকাশ করল আমেরিকা (America)! ইউএস চায়না ইকোনমিক অ্যান্ড সিকিউরিটি রিভিউ কমিশনের তরফে প্রকাশিত সাম্প্রতিক একটি রিপোর্ট দাবি করা হয়েছে, ভারতের উত্থান ঠেকাতে একাধিক ক্ষেত্রে চাপ তৈরি করছে চিন (China)। সীমান্ত সামরিক চাপ থেকে শুরু করে পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা, ভারত মহাসাগরে নৌ অভিযান, নজরদারি এবং অর্থনৈতিক ক্ষেত্রেও দিল্লিকে আটকানোর চেষ্টা করছে বেইজিং। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, ওই রিপোর্টে স্পষ্ট করে বলা হয়েছে অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানকে সব রকম সহযোগিতা করেছিল চিন, এমনকি এখনও ড্রাগনের সহযোগিতা পাচ্ছে পশ্চিমের দেশ!

ভারতকে চাপে ফেলতে পাকিস্তানকে সহযোগিতা চিনের

মার্কিন কংগ্রেসের গুরুত্বপূর্ণ এই কমিশনের রিপোর্টে বলা হয়েছে, 2025 সালের মে মাসে, ভারত এবং পাকিস্তান সংঘাতে জড়ালে সরাসরি চিন যুদ্ধে যোগ না দিলেও পেছন থেকে পাকিস্তানকে সমর্থন করেছিল। এ প্রসঙ্গে চিনের সরকারি সম্প্রচারমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে মুখ খুলেছিলেন চিনা বিমান সংস্থার এক ইঞ্জিনিয়ারও। তিনি একেবারে খোলাখুলি জানিয়েছিলেন, সংঘাতের সময় পাকিস্তানে চিনের কর্মীরা জে-10সিই যুদ্ধবিমানের অনসাইড প্রযুক্তিগত সহযোগিতা দিয়েছিলেন।

এখানেই শেষ নয়, ভারতীয় সামরিক কর্তাদের তরফেও অভিযোগ তোলা হয়েছিল, পাকিস্তানকে চিন গোয়েন্দা বা স্যাটেলাইট ভিত্তিক তথ্য সরবরাহ করেছিল। মার্কিন কমিশনের রিপোর্ট এও বলছে, সামরিক ক্ষেত্রের পাশাপাশি ভারতের অর্থনৈতিক ক্ষেত্রেও চিন বড়সড় চ্যালেঞ্জ হয়ে হয়ে উঠছে। মূলত গুরুত্বপূর্ণ শিল্প উপকরণ, প্রযুক্তি ও উৎপাদন সংক্রান্ত দক্ষতার উপর নিয়ন্ত্রণকে কাজে লাগিয়ে ভারতের নিজস্ব উৎপাদন ক্ষমতা গড়ে তোলার পথে চাপ তৈরি করছে ড্রাগন।

আরও পড়ুন: ‘আমরা আবার ফিরে আসবো’ ভারতে এসেই বললেন পাকিস্তানের মন্ত্রী

ওই রিপোর্টে, চিনা যন্ত্রপাতি ও উপাদানের উপর নির্ভরতাকেও ভারতের একটি বড়সড় দুর্বলতা হিসেবেই উল্লেখ করা হয়েছে। এমতাবস্থায়, ভারতের সাথে আরও ঘনিষ্ঠ প্রতিরক্ষা, গোয়েন্দা তথ্য আদান-প্রদান এবং সামুদ্রিক নিরাপত্তা ও উৎপাদন সহযোগিতা বাড়ানোর পক্ষে সওয়াল করেছে মার্কিন কমিশন। তবে বলে রাখা প্রয়োজন, মার্কিন কংগ্রেসের জন্য কমিশনের এই প্রস্তাব কিন্তু মার্কিন সরকারের আনুষ্ঠানিক ঘোষণা নয়।

google button