সহেলি মিত্র, কলকাতাঃ আপনার সেই ছেলেটিকে মনে আছে, যাকে প্রতিটি রিলের মাঝে মাঝে চায়ের কাপ হাতে হাসতে দেখা যায়? এখন সেই ছেলেটিই নতুন কৃতিত্ব অর্জন করেছে। তেলেঙ্গানার অরুণ কুমার, যিনি ইন্টারনেটে ‘লাফিং বয়’ (Viral Laughing Boy) নামে পরিচিত, তাঁর অসাধারণ জীবনসংগ্রামের কাহিনি এখন নেটিজেনদের মন জয় করেছে। একসময় আর্থিক অনটনের কারণে মাত্র চতুর্থ শ্রেণির পরেই পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হয়েছিল সে। কিন্তু এখন সে (Arun Kumar) দশম শ্রেণী পাশ করে সকলকে অবাক করে রেখে দিয়েছে।
দশম শ্রেণী পাশ করল সেই ভাইরাল ‘লাফিং বয়’
পরিবারের পাশে দাঁড়াতে অল্প বয়সেই কাজে যোগ দেন অরুণ। পরবর্তীতে নেহরু নামে এক ট্রাকচালকের সঙ্গে ক্লিনার হিসেবে কাজ শুরু করেন। একদিন রাস্তার ধারের একটি চায়ের দোকানে বিরতির সময় অরুণের প্রাণখোলা হাসির ভিডিও রেকর্ড করেন নেহরু। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই রাতারাতি পরিচিতি পান অরুণ। তাঁর সেই হাসি নিয়ে তৈরি হয় অসংখ্য মিম। তবে অরুণের জীবনের সবচেয়ে বড় সাফল্য শুধুমাত্র ভাইরাল হওয়া নয়।
জানলে অবাক হবেন, নেহরুর সহযোগিতায় ফের পড়াশোনা শুরু করেন তিনি এবং ২০২৬ সালের মার্চ মাসে দশম শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হন। বর্তমানে দুজনে একসঙ্গে সোশ্যাল মিডিয়ায় কনটেন্ট তৈরি করছেন। পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে কাজের সুযোগও পেয়েছেন বলে জানা গিয়েছে। ফলে আর্থিক পরিস্থিতিরও উন্নতি হয়েছে তাঁদের। একসময় অভাবের কারণে যাঁকে পড়াশোনা ছাড়তে হয়েছিল, আজ সেই অরুণের জীবনের নতুন অধ্যায় অনুপ্রেরণা জোগাচ্ছে বহু মানুষকে।
আরও পড়ুন: IIT খড়গপুরে নতুন ৭৫ টাকার কয়েন উন্মোচন করলেন প্রধানমন্ত্রী, বাজারে আসবে এই মুদ্রা?
কোন মুহূর্তটি অরুণের ভাগ্য বদলে দিয়েছিল?
একদিন হাইওয়ের পাশে বসে চা খেতে খেতে অরুণ এমনভাবে হেসে উঠল যে নেহেরু সেই মুহূর্তটি ক্যামেরায় ধারণ করলেন। তাঁর সেই প্রাণখোলা হাসি রাতারাতি ভাইরাল হয়ে যায়। লোকেরা এই হাসিটি বারবার দেখতে শুরু করল। ধীরে ধীরে ক্লিপটি প্রতিটি মিম এবং রিলের অংশ হয়ে উঠল। আজ, এই হাসিটি ইন্টারনেটে আনন্দ এবং মজার সবচেয়ে বড় প্রতীক হিসাবে বিবেচিত হয়।


