বিক্রম ব্যানার্জী, কলকাতা: দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন তিনি। চোট সহ একাধিক সমস্যার কারণে ভারতীয় দলে খেলা হচ্ছিল না তাঁর। তবে দলে ফিরেই নিজের দাপট দেখানো শুরু করলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ব্যাট করতে নেমেই বিশ্বরেকর্ড গড়লেন তিনি। ভেঙে দিলেন অ্যাডম গিলক্রিস্টের রেকর্ড। এদিন ওয়েলিংটন টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র 24 রান করতেই নতুন নজির গড়ে ফেলেন পন্থ। যদিও 43 রান করার পরই তৈরি হয়েছে বিশ্বরেকর্ড।
বিরাট কীর্তি পন্থের
অ্যাওয়ে টেস্টে উইকেটরক্ষক হিসেবে সবচেয়ে বেশি রান করার রেকর্ড এতদিন ধরে রেখেছিলেন অস্ট্রেলিয়ার গিলক্রিস্ট। প্রতিপক্ষ দেশের মাটিতে 38টি টেস্টে অংশ নিয়ে 2,512 রান করেছিলেন তিনি। শনিবার 24 রান করার সাথে সাথেই সেই বিশ্বরেকর্ড ভেঙে ফেলেন ভারতীয় তারকা। সেই সূত্রেই প্রতিপক্ষ দলের মাঠে তৃতীয় দিনের শেষে পন্থের রান গিয়ে দাঁড়ায় 2,544 এ। নিজের 35তম টেস্টে অস্ট্রেলিয়ান কিংবদন্তিকে ছাপিয়ে গেলেন তিনি।
তবে বলে রাখা প্রয়োজন, 58 ইনিংসে অংশ নিয়েই প্রতিপক্ষ দলের মাঠে 2,512 রান করেছিলেন গিলক্রিস্ট। যেখানে পন্থের প্রয়োজন হয়েছে 63টি ইনিংস। এদিনের টেস্টে বড় রেকর্ড গড়ার সাথে সাথে হাফ সেঞ্চুরিও করে ফেলেন পন্থ। সবমিলিয়ে এখন অস্ট্রেলিয়ান কিংবদন্তিকে পেছনে ফেলে প্রতিপক্ষ দলের মাঠে উইকেটরক্ষক হিসেবে সবচেয়ে বেশি রান করার নিরিখে প্রথমে পন্থ।
আরও পড়ুন: ‘আমার স্ত্রী কাঁদছে..’ গৌতম গম্ভীরের নাম নিয়েই এবার বড় মন্তব্য করলেন সরফরাজ খান
প্রসঙ্গত, বর্তমানে গিলক্রিস্ট দ্বিতীয় স্থানে থাকলেও তিন নম্বরে নাম রয়েছে মহেন্দ্র সিং ধোনির। উইকেটরক্ষক হিসেবে অ্যাওয়ে ম্যাচে 48 টেস্টের 83 ইনিংস খেলে 2,496 রান করেছিলেন তিনি। সেক্ষেত্রে শনিবার যখন পন্থ ব্যাটে 8 রান পেয়েছিলেন, তখনই ধোনিকেও টপকে গিয়েছিলেন তিনি। জানিয়ে রাখা প্রয়োজন, এই তালিকার চতুর্থ এবং পঞ্চম স্থানে নাম রয়েছে মার্ক বাউচার এবং অ্যালান নটের।


