বাংলাদেশে পোড়ানো হল শয়ে শয়ে হিন্দু বাড়ি! ছাড় পেলেন না মন্ত্রীও, এবার টার্গেট কে?

Published:

Bangladesh Unrest

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে বাংলাদেশের পরিস্থিতি (Bangladesh)। দিকে দিকে অগ্নিসংযোগ থেকে শুরু করে একের পর এক হামলা এবং ককটেল বিস্ফোরণের মতো ঘটনায় ভয়ঙ্কর পরিস্থিতির দিকে এগোচ্ছে ওপার বাংলা। প্রতিবেশী দেশটিতে চলতে থাকা সহিংসতার কবলে পড়েছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরও! ইতিমধ্যেই সিলেটে তাঁর বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। এদিকে নড়াইলে হিন্দুদের বাড়ি ঘরে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি ও জামাতের বিরুদ্ধে।

জ্বলছে হিন্দুদের বাড়ি

বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো সূত্রে খবর, বাংলাদেশের সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসভবনে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই সেই দৃশ্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, আগুনের লেলিহান শিখা গ্রাস করেছে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাড়ি। তবে তাঁর বাড়িতে বোমা হামলার অভিযোগ উঠলেও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে সিলেট পুলিশ।

এদিকে বাংলাদেশের নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর সহ বেশ কিছু এলাকায় সাধারণ মানুষের বাড়ি ঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আগুন লাগিয়ে দেওয়া হয়েছে হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষের বাড়িতে। এছাড়াও হাসিনাপন্থী আওয়ামী লিগ নেতা এবং সমর্থকদের বাড়িতেও আগুন লাগিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। জানা যায়, শুক্রবার গভীর রাতে, নড়াইলের দুইশোর বেশি বাড়িতে হামলা এবং অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে! সেগুলির মধ্যে বেশিরভাগই হিন্দু সম্প্রদায় মুক্ত মানুষের বাড়ি। আর এই ঘটনায় অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি এবং জামাত নেতাকর্মীদের বিরুদ্ধে। যদিও এই অভিযোগের সত্যতা যাচাই করিনি আমরা।

আরও পড়ুন: ইস্টবেঙ্গলের কাছে হেরে মারমুখী আইজল ফুটবলাররা, গুরুতর জখম বাংলার ছেলে অঙ্কন

স্থানীয় কিছু সূত্র জানিয়েছে, সম্প্রতি কালিয়ার দুই বিএনপি নেতাকে হত্যার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছিল গোটা এলাকায়। ওই হত্যার ঘটনার পরই ক্ষোভ বাড়তে থাকে বিএনপি নেতৃত্বের। আর সেই ক্ষোভের জেরে প্রতিশোধ নিতে স্থানীয় হিন্দু এবং আওয়ামী লিগের নেতাদের বাড়িতে হামলা এবং অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। এমনকি ওই ঘটনায় বেশ কয়েকজন হিন্দু সংখ্যালঘু আহত হয়েছেন বলেও খবর পাওয়া যাচ্ছে। সব মিলিয়ে, বৃহৎ রাজনৈতিক হিংসার চেহারা নিয়েছে বাংলাদেশে। কয়েকটি সূত্র বলছে, আওয়ামী লিগের নেতা-কর্মীদের বাড়িতে হামলার প্রতিশোধ নিতে তারেকের আরও কয়েকজন মন্ত্রীকেও এবার টার্গেট করা হতে পারে।

google button