“গরুর গাড়ি থেকে বুলেট ট্রেনের সফর দেখেছে ভারত” IIT খড়গপুর থেকে বার্তা প্রধানমন্ত্রীর

Published:

Narendra Modi

সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। আইআইটি প্রতিষ্ঠানের ৭৫ বছর পূর্তি উপলক্ষে এদিন খড়গপুরের মাটিতে দাঁড়িয়ে বক্তব্য রাখলেন দেশের সর্বোচ্চ নেতা। ২০৪৭ সালের মধ্যেই বিকশিত ভারত গড়তে আইআইটি খড়গপুরের পড়ুয়াদের ভূমিকা থাকবে বলে জানিয়েছেন তিনি। এমনকি দেশ যে কোনও সমস্যায় পড়লে পড়ুয়ারা সমাধানে এগিয়ে আসতে পারেন বলে ইচ্ছাপ্রকাশ করেছেন তিনি। দেশের দরিদ্র সমস্যার পরিসংখ্যানে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। তাছাড়া বাংলার ঐতিহাসিক গুরুত্ব এবং দেশ গঠনে আইআইটি পড়ুয়াদের ভূমিকা নিয়েও বলতে শোনা গিয়েছে তাঁকে।

খড়গপুরে দাঁড়িয়ে বড় কথা শোনালেন প্রধানমন্ত্রী

শনিবার খড়গপুর আইআইটিতে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ৫ দশক আগে দারিদ্র্য ছিল দেশের মূল সমস্যা। আর সেই সময় সকলে ধরে নিয়েছিলেন যে এই দারিদ্র্য দূর করা সম্ভব নয়। তবে বর্তমান সরকার দেশকে কেবলমাত্র ক্ষমতার গণ্ডিতে আটকে না রেখে প্রকৃত অর্থে ক্ষমতায়িত করার পথে এগিয়ে নিয়ে যাচ্ছে বলেই জানিয়েছেন তিনি। ইতিমধ্যেই দেশের ৫০ কোটি মানুষকে দারিদ্র্য সীমার বাইরে বের করে এনেছে বিজেপি সরকার। অন্যদিকে নাম না করেই ইন্দিরা গান্ধীর গরিবী হটাও কর্মসূচিকে কটাক্ষ করেছেন মোদী।

প্রধানমন্ত্রী বলেন, আগে দারিদ্র্য দূর করার ঘোষণা করেও সেরকম কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। ২০ বছর আগেও দারিদ্র্যকে বড় একটি সমস্যা বলে দেখা হতো। প্রধানমন্ত্রী বলেন, “৭৫ বছরে গরুর গাড়ি থেকে বুলেট ট্রেনের সফর দেখেছে ভারত। পশ্চিমবঙ্গের মাটি সব সময় নতুন নতুন আইডিয়া তৈরি করে। আকাঙ্ক্ষা থেকে আত্মনির্ভরতাই হল বিকশিত ভারতের আসল শক্তি। ভারতের উন্নয়নে আইআইটির অনেক বড় ভূমিকা রয়েছে। আর এখানে ভবিষ্যৎ তৈরীর সুযোগ রয়েছে। আমরা সব সময় চ্যালেঞ্জ গ্রহণের ক্ষমতা রাখি। এখন ভারত চিপ রফতানি করে। আর গত ৪ বছরেও দেশে সেমিকন্ডাক্টর সাফল্য এসেছে।”

আরও পড়ুন: ন্যূনতম ব্যালেন্স থেকে নগদ টাকা তোলায় টিডিএস, পোস্ট অফিস ৬ নিয়মে বড় বদল

প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের প্রশংসা করে বলেন, বাংলার মাটি এমন এক পুণ্য ভূমি, যেখান থেকে চিরকাল নতুন চিন্তাভাবনার জন্ম হয়েছে। এছাড়া আইআইটির প্রেক্ষাপট স্মরণ করিয়ে তিনি বলেছেন, স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচনের আগে এই প্রতিষ্ঠানের জন্ম হয়েছিল। প্রতিষ্ঠালগ্ন থেকেই আইআইটির পড়ুয়ারা আধুনিক দেশ গড়ার কাজে ভূমিকা পালন করে আসছে। পাশাপাশি বাংলা স্বাধীনতা সংগ্রামের পীঠস্থান, আর সেখানকার স্বাধীনতা সংগ্রামীরা সর্বদা নিজেদের দেশকে বিশ্বের দরবারে উঁচুতে দেখতে চেয়েছিলেন বলেই জানিয়েছেন প্রধানমন্ত্রী।

google button