ঘটছে মাত্র ৪ বার, গাভাস্কার-সেহবাগদের তালিকায় স্থান পেলেন রাহুল-দেবদূত

Published:

KL Rahul Devdutt

বিক্রম ব্যানার্জী, কলকাতা: নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে ওয়েলিংটন টেস্টে (India Vs New Zealand) তান্ডব ভারতীয় ব্যাটসম্যানদের। বিশেষ করে ওপেনিং করতে নেমে কেএল রাহুল, যশস্বী জয়সওয়াল প্রতিপক্ষের বোলারদের উপর ভারী হয়ে উঠেছিলেন। এদিন রাহুলের ব্যাট থেকে সেঞ্চুরি পেয়েছে ভারতীয় ক্রিকেট দল (Team India)। শুধু তাই নয়, জয়সওয়ালের সাথে উদ্বোধনী জুটিতে 130 রান তোলার পাশাপাশি পাড্ডিকালের সাথেও 165 রানের জুটি গড়েন রাহুল। যার জেরে এই দুই ভারতীয় ক্রিকেটার এমন এক রেকর্ড গড়ে ফেললেন যা এর আগে ঘটেছে মাত্র তিনবার।

বড় কীর্তি অর্জন করলেন রাহুলরা

সেনা দেশে টিম ইন্ডিয়ার সফর চিরকালই কঠিন। বিশেষ করে লাল বলের ক্রিকেটে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে ভারতীয় দলকে। এক্ষেত্রে ব্যাটসম্যানদের ওপর চিরকালই বড় রান করার চাপ থাকে। তবে ওয়েলিংটন টেস্টে সেই চাপ মাথায় নিয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় উইকেটে রাহুল এবং দেবদূত শত রানের জুটি গড়ে ফেলেছেন। আর এই ঘটনা ভারতীয় টেস্টের ইতিহাসে এই চতুর্থবারের মতো ঘটল।

বলাই বাহুল্য, সেনা দেশ অর্থাৎ সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় ভারতীয় টেস্টের ইতিহাসে দ্বিতীয় উইকেটে রাহুলদের শত রানের জুটির আগে অন্তত তিনবার এই অংশীদারিত্ব গড়েন প্রাক্তন ক্রিকেটারেরা। এর আগে 1979 সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ইংল্যান্ডের মাটিতে দাঁড়িয়ে দ্বিতীয় উইকেটে 213 রানের জুটি গড়েছিলেন সুনীল গাভাস্কার ও চেতন চৌহান। এছাড়াও 153 রানের জুটি গড়েন গাভাস্কার ও দিলীপ ভেঙ্গসরকার।

আরও পড়ুন: পারেনি কোনও ভারতীয় ওপেনার, সেঞ্চুরি হাঁকিয়ে ইতিহাস বদলে দিলেন কেএল রাহুল

এখানেই শেষ নয়, 1885 থেকে 1886 সালে অস্ট্রেলিয়ার মাটিতে দাঁড়িয়ে সুনীল গাভাস্কার ও শ্রীকান্ত 191 রানের জুটি গড়েছিলেন দ্বিতীয় উইকেটে দাঁড়িয়ে। এছাড়াও মহিন্দর অমরনাথের সাথেও 224 রানের অংশীদারিত্ব গড়েন তিনি। এর পাশাপাশি 2003 সালে বীরেন্দ্র সেহবাগ এবং আকাশ চোপড়া, এছাড়াও বীরেন্দ্র সেহবাগ এবং রাহুল দ্রাবিড় 100 এর বেশি রানের জুটি গড়েছিলেন। এবার সেই তালিকায় চতুর্থ নজির হিসেবে ঢুকে পড়ল কে এল রাহুল ও যশস্বী জয়সওয়াল এবং রাহুল ও দেবদূতের জুটি।

google button