বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের বড় রেকর্ড গড়লেন কেএল রাহুল (KL Rahul)। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে (India Vs New Zealand) ওপেনিং করতে নেমে হাফ সেঞ্চুরি করে দ্বিতীয় দিনের খেলা শেষে অপরাজিত ছিলেন তিনি। পরবর্তীতে তৃতীয় দিনে ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে সেঞ্চুরি হাঁকান রাহুল, আর সেই সূত্র ধরেই ভারতীয় তারকা এমন এক রেকর্ড গড়লেন যা এর আগে গড়তে পারেননি ভারতের কোনও ওপেনিং ব্যাটসম্যান। হ্যাঁ, টেস্ট ক্রিকেটে এমন কৃতিত্ব নেই কারও। কিন্তু কী এমন করেছেন রাহুল?
ভারতের প্রথম ওপেনিং ব্যাটসম্যান হলেন রাহুল
ওপেনিং ব্যাটসম্যান হিসেবে নিউজিল্যান্ডের ওয়েলিংটনয়ে এর আগে হাফ সেঞ্চুরি করে সেনা দেশে একটি করে হাফ সেঞ্চুরি করা ভারতের প্রথম ওপেনার হয়েছিলেন রাহুল। তৃতীয় দিনে ব্যাট হাতে মাঠে নেমে সেঞ্চুরি করতেই সেই একই ক্ষেত্রে নতুন রেকর্ড গড়লেন ভারতীয় ক্রিকেটার। আসলে কিউই বাহিনীর বিরুদ্ধে এদিন সেঞ্চুরি করার সাথে সাথে সেনা (SENA) দেশ অর্থাৎ সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় একটি করে সেঞ্চুরি করা প্রথম ভারতীয় ওপেনার হয়ে উঠলেন রাহুল।
সেনাভুক্ত দেশগুলিতে অন্তত একটি করে সেঞ্চুরি করে ইতিহাস গড়েছিলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বা ওপেনার সাঈদ আনোয়ার। এবার সেই একই কীর্তি গড়ে পাক তারকার পরেই নিজের নাম লেখালেন ভারতীয় ব্যাটসম্যান কেএল রাহুল। আর এই কীর্তির মধ্যে দিয়ে ফের আরও একবার নিজের দক্ষতা প্রমাণ করে দেখালেন জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য। এক প্রকার বদলে দিয়েছেন টেস্টের দীর্ঘদিনের ইতিহাস!
আরও পড়ুন: ‘আগে হলে ভালো হতো’ ধোনি অবসর নিতেই বলে দিলেন সৌরভ গাঙ্গুলি
প্রসঙ্গত, যদি সেনা দেশগুলিতে সর্বাধিক সেঞ্চুরি করা ভারতীয় ক্রিকেটারদের প্রসঙ্গে কথা বলা যায় সেক্ষেত্রে সবার উপরে নাম রয়েছে সচিন তেন্ডুলকরের। এই ভারতীয় কিংবদন্তি সেনা দেশগুলিতে 17টি সেঞ্চুরি করেছেন। এরপরেই নাম রয়েছে বিরাট কোহলির। তিনি হাঁকিয়েছেন 12টি সেঞ্চুরি। এছাড়াও তিন নম্বরে নাম রয়েছে 10টি সেঞ্চুরি করা রাহুল দ্রাবিড়ের। এক্ষেত্রে সর্বাধিক সেঞ্চুরির নিরিখে 4 নম্বরে সুনীল গাভাস্কারের সাথে জায়গা ভাগাভাগি করে নিয়েছেন কেএল রাহুল।


