প্রীতি পোদ্দার, কলকাতা: বেশি পারিশ্রমিক দেওয়ার লোভ করতেই ঘটে গেল বড় বিপদ। আমড়া গাছে তুলে মোবাইল চুরি করে পালালো দুই দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কাটোয়া (Katwa) থানার শ্রীসুরুরা গ্রামে। অভিযোগ কিশোরদের গাছে তুলে কেড়ে নেওয়া হয়েছিল মই, আর তারপরেই মোবাইল ফোন নিয়ে চম্পট দেন দুই বাইক আরোহী। ঘটনাটিকে (Katwa mobile theft) ঘিরে ব্যাপক চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। ইতিমধ্যেই কিশোরদের অভিভাবকরা কাটোয়া থানায় অভিযোগ দায়ের করেছেন এবং তদন্তে নেমেছে পুলিশ।
ঠিক কী ঘটেছিল?
প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, গত বুধবার, পূর্ব বর্ধমানের কাটোয়া থানার শ্রীসুরুরা গ্রামে দেবাশিস হাঁসদা তাঁর বন্ধুদের নিয়ে পুকুরে মাছ ধরছিল। তখনই আচমকা দুই অচেনা যুবক বাইক নিয়ে আসে এবং পারিশ্রমিকের বদলে গাছ থেকে আমড়া পেড়ে দেওয়ার অনুরোধ করে। জানা গিয়েছে, আমড়া পেড়ে দেওয়ার বিনিময়ে চার কিশোরকে চারশো টাকা পারিশ্রমিক দেওয়ার টোপ দিয়েছিল ওই দুষ্কৃতীরা। প্রথমে ছেলেগুলো রাজি না হলে পরে তাঁদের ৫০০ টাকা দেওয়ার কথাও বলে, আর সেই টোপ গিলেই গাছে উঠেছিল চার কিশোর।
চুরি গেল চারটি স্মার্টফোন
মইয়ের মাধ্যমে ছেলেগুলোকে গাছে তুলে দেন ওই দুষ্কৃতীরা। প্রথম দিকে সন্দেহ না হওয়ায়, পড়ে দেখা যায় ওই অচেনা দুই যুবক মই সরিয়ে নেয়। পরে যদিও তারা আমড়া কুড়োতে ব্যস্ত ছিল, কিন্তু গাছ থেকে নামতেই দেখে ওই দুই বাইক আরোহী এই নেই এমনকি টোটোর ডিকিতে রাখা চারটি স্মার্টফোন নিয়েও তারা চম্পট দিয়েছে। বাড়ি ফিরে ঘটনার কথা জানায় তারা। দুই দুষ্কৃতিকে ধরতে গ্রামের লোকজনও তল্লাশি শুরু করেন। কিন্তু ততক্ষণে এলাকা ছেড়ে উধাও দুই বাইক আরোহী।
আরও পড়ুন: ১ ডিসেম্বর থেকে কলকাতা, শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশ ভিসা কেন্দ্র
পরিবারের তরফে কাটোয়া থানায় অভিযোগ দায়ের করেছে। লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশও তদন্ত শুরু করেছে। এদিকে ৫০০ টাকার কাজের লোভে গাছে উঠতেই শেষ পর্যন্ত আমড়ার বদলে চারটি স্মার্টফোন খুইয়ে ফিরতে হল তাঁদের। এর আগে কাটোয়ায় বেলপাতা পাড়ার নাম করে গাছে তুলে পাঁচ যুবকের মোবাইল হাতিয়ে নেওয়ার মতো একই ধরনের ঘটনা ঘটেছিল।


