শাড়ি নিয়ে ভারতের বিরুদ্ধে মামলা বাংলাদেশের, শুনানি হবে মাদ্রাজ হাইকোর্টে

Published:

India Bangladesh Saree

বিক্রম ব্যানার্জী, কলকাতা: টাঙ্গাইল শাড়ির GI ট্যাগ নিয়ে ভারত এবং বাংলাদেশের (Bangladesh) মধ্যে চলা বিতর্কের জল এবার গড়াল আদালতে। পশ্চিমবঙ্গের টাঙ্গাইল শাড়ি অফ বেঙ্গলকে দেওয়া GI রেজিস্ট্রেশনকে চ্যালেঞ্জ করে বাংলাদেশের তরফে দায়ের করা এক মামলা শুনতে রাজি হয়েছে মাদ্রাজ হাইকোর্ট (Madras High Court)। কাজেই ওই শাড়ির GI ট্যাগ বাতিল বা সংশোধন হবে কিনা তা নিয়ে এবার আইনি প্রক্রিয়া এগোতে চলেছে। বলা বাহুল্য, মামলাটি দায়ের করেছিলেন বাংলাদেশের টাঙ্গাইল জেলার ডেপুটি কমিশনার।

বাংলাদেশের দায়ের করা মামলা শুনবে মাদ্রাজ হাইকোর্ট

2025 সালে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারের মাধ্যমে টাঙ্গাইল শাড়ি অফ বেঙ্গলকে দেওয়ার রেজিস্ট্রেশন প্রক্রিয়াকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে এই আবেদন করেছিলেন ওপার বাংলার টাঙ্গাইলের ডেপুটি কমিশনার। ওই আবেদন পত্রে জানানো হয়, ভারতের টাঙ্গাইল শাড়ি অফ বেঙ্গল GI রেজিস্ট্রেশন সংশোধন অথবা সরাসরি বাতিল করতে হবে। প্রাথমিকভাবে এই আবেদন খারিজ করে দিয়েছিল পশ্চিমবঙ্গ স্টেট হ্যান্ডলুম উইভার্স কো-অপারেটিভ সোসাইটি। তাদের যুক্তি ছিল, বাংলাদেশের ডেপুটি কমিশনারকে আইনের চোখে প্রভাবিত ব্যক্তি হিসেবে গণ্য করা যায় না।

রিপোর্ট বলছে, পশ্চিমবঙ্গ স্টেট হ্যান্ডলুম উইভার্ড কো-অপারেটিভ সোসাইটির এমন দাবি খারিজ করে দিয়েছেন বিচারপতি মাদ্রাজ হাইকোর্টের পিবি বালাজি। আদালত জানিয়েছে, GI রেজিস্ট্রেশন সংশোধন বা বাতিলের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে দুই পক্ষের বক্তব্য এবং নথিপত্র বিস্তারিতভাবে খতিয়ে দেখা প্রয়োজন। যদিও ইতিমধ্যেই মূল মামলার বক্তব্য এবং নথিপত্রের প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। সেই নথি গ্রহণ এবং সেগুলি নিয়ে আপত্তি থাকলে দুপক্ষকেই দ্রুত হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। যা খবর, এই মামলায় পরবর্তী শুনানি হবে আগামী 7 ডিসেম্বর।

বলে রাখা প্রয়োজন, ভারতের GI রেজিস্ট্রেশন নিয়ে আপত্তি প্রকাশের পরেও বাংলাদেশ 2024 সালে নিজেদের আইনে টাঙ্গাইল শাড়ি নামে আলাদা GI রেজিস্ট্রেশন পেয়েছিল। এখানেই শেষ নয়, গত বছরের ডিসেম্বর মাসে UNESCO-র মানবতার অমূর্ত সংস্কৃতিক ঐতিহ্যের তালিকাতেও বাংলাদেশের ঐতিহ্যবাহী টাঙ্গাইল শাড়ি বয়নের শিল্প স্থান পেয়েছিল। ফলে টাঙ্গাইল শাড়ির ঐতিহাসিক পরিচয় এবং GI রেজিস্ট্রেশন অধিকার নিয়ে ভারত এবং বাংলাদেশের বিতর্ক রয়েছেই।

আরও পড়ুন: ‘২৪ কোটি মানুষের জীবন বিপদে ফেলছে’ জাতিসঙ্ঘে ভারতকে চেপে ধরল পাকিস্তান!

উল্লেখ্য, 2020 সালের সেপ্টেম্বর মাসে পশ্চিমবঙ্গের সংশ্লিষ্ট সমবায় সংস্থা GI ট্যাগের জন্য আবেদন করেছিল। পরবর্তীতে 2024 সালের 2 জানুয়ারি টাঙ্গাইল শাড়ি অফ বেঙ্গল নামে রেজিস্ট্রেশন মিলেছিল। সেই রেজিস্ট্রেশনে পশ্চিমবঙ্গকে উৎপাদনের ভৌগোলিক এলাকা হিসেবে উল্লেখ করার পাশাপাশি বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে আসা তাঁতিদের হাত ধরে বুনন শিল্পের ধারাবাহিকতার কথাও তুলে ধরা হয়েছিল। এদিকে টাঙ্গাইল বাংলাদেশের একটি জেলার নাম। এমনকি বহুদিন ধরে সেখানে ঐতিহ্যবাহী শাড়ি তৈরি হয়ে আসছে।

google button