‘২৪ কোটি মানুষের জীবন বিপদে ফেলছে’ জাতিসংঘে ভারতকে চেপে ধরল পাকিস্তান!

Published:

UN India Pakistan

বিক্রম ব্যানার্জী, কলকাতা: জাতিসংঘে ফের ভারতের বিরুদ্ধে সরব হল পাকিস্তান (Pakistan)। সিন্ধু জল বন্টন চুক্তি (Indus Waters Treaty) স্থগিত রাখার সিদ্ধান্তের বিরোধিতা করে রাষ্ট্রসঙ্ঘের (United Nations) নিরাপত্তা পরিষদে ভারতের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলেছে ইসলামাবাদ। পশ্চিমের দেশের দাবি, ভারত একতরফাভাবে চুক্তি স্থগিত করে রেখেছে। জলকে নাকি অস্ত্র হিসেবে ব্যবহার করছে দিল্লি। যার ফলে পাকিস্তানের 24 কোটি মানুষের জীবন এবং জীবিকা এখন বিপদের মুখে! এক কথায়, সুযোগ বুঝে রাষ্ট্রসঙ্ঘে ভারতকে চেপে ধরেছে পশ্চিমের দেশ!

জাতিসংঘে ভারতকে চেপে ধরল পাকিস্তান!

নিউইয়র্কে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে পাকিস্তানের উপ-স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত উসমান জাদুন ভারতের বিরুদ্ধে একগুচ্ছ মন্তব্য করেন। তিনি বলেন, একতরফাভাবে ভারত সিন্ধু জল বন্টন চুক্তি স্থগিত করে রেখে জলকে রাজনৈতিক চাপ তৈরির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। পাকিস্তানের এই প্রতিনিধির দাবি, সীমান্ত পেরিয়ে যাওয়া অভিন্ন জলসম্পদকে রাজনৈতিক চাপের জন্য ব্যবহার করা হলে তা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য বড় হুমকি তৈরি করতে পারে।

ডনের রিপোর্ট অনুযায়ী, এদিন সিন্ধুর জল নিয়ে ভারতকে হুমকি দিতে গিয়ে পাকিস্তানের রাষ্ট্রদূত একেবারে স্পষ্ট করে বলেন, এর জন্য আগামী দিনে নাকি ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনা আরও বাড়তে পারে। শুধু তাই নয়, রাষ্ট্রসঙ্ঘের মঞ্চে ইসলামাবাদ এও জানায়, সিন্ধু জল বন্টন চুক্তি নাকি এখনও কার্যকর রয়েছে এবং ভারত একেবারেই একতরফাভাবে এই চুক্তি বাতিল বা স্থগিত করতে পারে না। সালিশি আদালতে ভারতের বিরুদ্ধে সাফল্যের কথাও তুলে ধরেছিলেন পাকিস্তানের ওই প্রতিনিধি।

 

আরও পড়ুন: হরমুজে চরম বিপদে পড়ল ভারতের ৯টি জাহাজ!

এক কথায়, এদিন সিন্ধু জল বন্টন চুক্তি নিয়ে একাধিক প্রসঙ্গ তুলে জাতিসংঘে ভারতকে পুরোপুরি চাপে রাখার চেষ্টা করেছিল পাকিস্তান! তাতে অবশ্য লাভের লাভ হয়নি। এদিন পশ্চিমের দেশের নানান মন্তব্যের পরিপ্রেক্ষিতে জবাব দিয়েছিল নয়া দিল্লিও। রাষ্ট্রসঙ্ঘে ভারত নিজের অবস্থান স্পষ্ট করতে গিয়ে জানায়, জলসম্পদ সংক্রান্ত বিরোধ সামাল দিতে বর্তমান আন্তর্জাতিক ব্যবস্থাগুলিই ব্যবহার করা উচিত। সব মিলিয়ে বলাই যায়, সিন্ধু চুক্তি নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক সংঘাত যে আরও তীব্র হচ্ছে সে কথা বলাই যায়। তবে, পরিস্থিতি জটিল হলেও ভারত নিজের অবস্থান থেকে সরবে না, সে কথা আগেই জানিয়ে দিয়েছে নরেন্দ্র মোদির সরকার।

google button