আরামবাগে এবার দ্বিতীয় রামকৃষ্ণ সেতু, ৩৭৫ কোটি টাকা মঞ্জুর করল কেন্দ্র

Published:

Arambagh

প্রীতি পোদ্দার, কলকাতা: বড় সুখবর আরামবাগবাসীদের (Arambagh) জন্য। এবার দ্বারকেশ্বর নদের উপর দ্বিতীয় সেতু তৈরি করার জন্য অর্থ বরাদ্দ করল কেন্দ্র (Central Government Of India)। এদিকে এই খবর প্রকাশ্যে আসা মাত্রই চরম উচ্ছ্বসিত এলাকাবাসী। জানা গিয়েছে, তৃণমূলের আমলে সেতুর (Arambagh Ramakrishna Bridge) একাংশ ভেঙে পড়ায় একসময় জোড়া তাপ্পি দিয়ে নীল-সাদা রং করে দেওয়া হয়েছিল, কিন্তু কোনো রকম সঠিক ব্যবস্থা নেওয়া হয়নি। তবে এবার সরকার পরিবর্তন হতেই নয়া পদক্ষেপ নিল কেন্দ্র।

অত্যন্ত গুরুত্বপূর্ণ আরামবাগের রামকৃষ্ণ সেতু

সরকারি রেকর্ড অনুসারে, আরামবাগের রামকৃষ্ণ সেতু নির্মিত হয়েছিল ১৯৬৫ সালে। এই সেতুর উপর দিয়েই দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়া জেলার সঙ্গে যোগাযোগ স্থাপন হয়। পাশাপাশি হাজার হাজার মানুষের কর্মসংস্থান, ব্যবসা-বাণিজ্য ও নিত্যদিনের যাতায়াতের জন্যও এই সেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু বয়সের ভারে এবং রক্ষণাবেক্ষণের অভাবে সেতুটি আগের থেকে অনেক দুর্বল হয়ে পড়েছিল। তারই জেরে গত বছরের রামকৃষ্ণ সেতুর একাংশ ভেঙে পড়ে। তারপর থেকে দীর্ঘদিন ধরে রামকৃষ্ণ সেতুতে বাস ও লরি চলাচল বন্ধ ছিল।

অর্থ মঞ্জুর করল কেন্দ্র

বাস ও লরি চলাচল শুরু হলেও সেতুর অবস্থা নড়বড়ে হওয়ায় বড় বড় পণ্যবোঝাই গাড়ি চলাচলের উপরে নিষেধাজ্ঞা রয়েছে। তার জন্য সমস্যায় পড়ছেন ব্যবসায়ীরা। তাই আরামবাগের গুরুত্বপূর্ণ এই ‘রামকৃষ্ণ সেতু’র বিকল্প হিসেবে একটি নতুন চার লেনের সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছিল রাজ্য সরকার। পূর্ত দপ্তর সূত্রে জানা গিয়েছে, প্রস্তাবিত দ্বিতীয় রামকৃষ্ণ সেতুর দৈর্ঘ্য হবে ৩৮৪ মিটার এবং চওড়ায় ২৭ মিটার। এবং অনেক বেশি যানবাহন যাতায়াত করতে পারবে। আর এবার কয়েক মাস পেরোতেই এই সেতু নির্মাণের জন্য ৩৭৫ কোটি ৭৮ লক্ষ টাকা মঞ্জুর করল কেন্দ্র।

আরও পড়ুন: বাঁকুড়ায় বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা! জলের তোড়ে বসে গেল জয়পণ্ডা নদীর ব্রিজ

সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়কড়ি এই বরাদ্দের বিষয়টি জানিয়েছেন, যা নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও মহলে আলোচনা শুরু হয়েছে। এই প্রসঙ্গে পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ জানিয়েছেন, “অত্যন্ত খুশির খবর, অনেক মাস ধরে এই দ্বিতীয় রামমোহন সেটি নিয়ে তরজা চলছিল। এই উদ্যোগের জন্য ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়কড়ি এবং মাননীয় মুখ্যমন্ত্রীর শুভেন্দু অধিকারীকে।”

google button