কয়েক ঘন্টায় ধেয়ে আসছে আরও ভারী বৃষ্টি, কবে কমবে দুর্যোগ? জানাল IMD

Published:

সহেলি মিত্র, কলকাতা: দুর্বল হলেও আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ‘আকভান’। পূর্বাভাস মতোই এটি আজ শুক্রবার উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশার গোপালপুরের কাছে  উপকূল অতিক্রম করেছে। অন্যদিকে ঘূর্ণিঝড়ের দাপটে একটানা বৃষ্টি (Weather Update) হচ্ছে কলকাতা সহ জেলায় জেলায়। অসময়ের এই বৃষ্টির কারণে তিতিবিরক্ত সাধারণ মানুষ। কবে এই দুর্যোগ থামবে? একটু একটু ভালোভাবে রোদ উঠবে, ঠান্ডা পড়বে? প্রশ্ন সকলের। তবে এখনই রেহাই নেই এই বৃষ্টি থেকে। আগামী কয়েক ঘন্টায় আরও বৃষ্টি পাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা। এই নিয়ে চমকে দেওয়ার মতো বিজ্ঞপ্তি জারি করেছে IMD কলকাতা।

আরও ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতায়

IMD কলকাতা জানিয়েছে, আজ শুক্রবার বিকেল থেকে রাতের মধ্যে শহরে ভারী বৃষ্টির (Heavy Rainfall) সম্ভাবনা রয়েছে। আগামী ১২ ঘন্টা টানা দুর্যোগ চলতে পারে। দফায় দফায় বৃষ্টির কারণে বেশ কিছু জায়গা জলমগ্ন হয়ে পড়েছে। একে তো শীত পড়ে গিয়েছে, গায়ে হুডি, জ্যাকেটও উঠে গেছে সকলের। সেখানে অন্যদিকে একটানা বৃষ্টি, কাদা মানুষের বিরক্তের কারণ হয়ে উঠেছে। অনেকে তো বাংলাকে চেরাপুঞ্জির সঙ্গেও তুলনা করতে শুরু করে দিয়েছেন।

আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক ঘন্টায় কলকাতায় ৭-১১ সেন্টিমিটার অবধি ভারী বর্ষণ হতে পারে। কলকাতা ছাড়াও আগামী কয়েক ঘন্টায় ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়।

আরও পড়ুন: বকেয়া ডিএ পেতে আবেদনের সময় বাড়াল নবান্ন, জারি বিজ্ঞপ্তি

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে বিষয়ে। পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার বিকেল থেকে সন্ধের মধ্যে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

google button