হরমুজে চরম বিপদে পড়ল ভারতের ৯টি জাহাজ!

Published:

Indian Ships Hormuz

বিক্রম ব্যানার্জী, কলকাতা: হরমুজ প্রণালীতে (Strait Of Hormuz) বিপদে ভারতের 9টি জাহাজ (Indian Ships)! ইতিমধ্যেই জাহাজগুলির নিরাপত্তা নিয়ে সতর্ক হয়েছে কেন্দ্রীয় সরকার। জাহাজগুলিতে নজরদারি বাড়াচ্ছে ভারতীয় জাহাজ মন্ত্রণালয়। সেই মর্মে, প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় বন্দর, নৌপরিবহন এবং জলপথমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। হরমুজে সামুদ্রিক নিরাপত্তা দ্রুত জোরদার করার নির্দেশ দিয়েছেন তিনি। গতকালই ভারতীয় নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক সেরেছেন কেন্দ্রীয় মন্ত্রী সোনোয়াল।

হরমুজে ভারতীয় জাহাজ এবং নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করছে সরকার

বৃহস্পতিবার, নিজের মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে দীর্ঘক্ষণ বৈঠক করেন ভারতীয় জাহাজমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। তারপরই ডিরেক্টরেট জেনারেল অফ মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশনকে সংবিধানশীল সামুদ্রিক এলাকায় নজরদারি বাড়াতে এবং নিরাপত্তা সংক্রান্ত তথ্য সময়মতো পাঠানোর নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। মন্ত্রণালয়ের তরফে প্রকাশিত তথ্য অনুযায়ী, ভারতীয় জাহাজ এবং নাবিকদের সুরক্ষার্থে হরমুজে সংবিধানশীল এবং ঝুঁকিপূর্ণ সামুদ্রিক এলাকার যাবতীয় কার্যকলাপের উপর নজর রাখতে বলা হয়েছে।

এখানেই শেষ নয়, সামুদ্রিক অঞ্চলে জাহাজগুলিকে সময়মতো সতর্কতা এবং পরামর্শ প্রদান করার বিষয়টিও নিশ্চিত করতে বলেছে ভারতীয় মন্ত্রণালয়। পাশাপাশি শিপিং কোম্পানি ও জাহাজ পরিচালনকারীদের সাথেও নিয়মিত যোগাযোগ রাখছে নয়া দিল্লি। ভারতীয় নাবিকদের সম্ভাব্য বিপদ ও তা প্রতিরোধের উপায় সম্পর্কে সচেতনতা ছড়ানো নিয়েও প্রয়োজনীয় নির্দেশ দিয়েছে ভারতীয় জাহাজ মন্ত্রণালয়।

আরও পড়ুন: উজ্জ্বল হল ভারতের মুখ, বিশ্বমঞ্চে সোনা জিতলেন পুরীর জগন্নাথ মন্দিরের সেবায়েত বিশ্বজিৎ

কেন্দ্রীয় মন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, ভারতীয় কূটনীতিক মিশন, সামুদ্রিক অংশীদার এবং আন্তর্জাতিক সংস্থাগুলির সাথে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রেখে যাবতীয় খবর সংগ্রহের নির্দেশ দিয়েছেন। মন্ত্রণালয়ের তথ্য বলছে, ভারতীয় পতাকাবাহী জাহাজ বা ভারতীয় পণ্যবাহী নৌযান এ পর্যন্ত 86 বার হরমুজ প্রণালী অতিক্রম করেছে। এই জাহাজগুলিকে পর্যবেক্ষণ করার জন্য মন্ত্রণালয়ের ই-নাভিক সিফেয়ারার ট্র্যাকিং মডিউল ব্যবহার করা হচ্ছে।

বলে রাখা প্রয়োজন, এটি মূলত হরমুজ প্রণালীর পশ্চিম পারস্য উপসাগরে 800 এর বেশি জাহাজের গতিবিধি ট্রাক করে। হরমুজের পূর্ব ওমান উপসাগরে 200 এর বেশি নৌযান পর্যবেক্ষণ করা হচ্ছে এই প্রক্রিয়ার মাধ্যমেই। সব মিলিয়ে বলাই যায়, আন্তর্জাতিক জলসীমায় ভারতীয় জাহাজগুলির সমস্যার খবর পেতেই নাবিক এবং সেই নৌযানগুলির সাহায্যে সব রকম চেষ্টা করছে মোদি সরকার।

google button