প্রীতি পোদ্দার, কলকাতা: দুর্যোগের মাঝেই ফের বিপর্যস্ত বাঁকুড়ার (Bankura) গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা। জানা গিয়েছে, আজ বৃষ্টির মধ্যেই আচমকা সেখানকার পাঁচমুড়া এলাকার পাথরী গ্রামে জয়পণ্ডা নদীর উপর থাকা ব্রিজ জলের তোড়ে বসে যায়। দুর্ঘটনা এড়াতে আপাতত স্থানীয় পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে ব্রিজ (Bankura Bridge Collapsed) দিয়ে যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে। চরম দুর্ভোগে পড়েছেন এলাকার মানুষ। প্রশ্ন উঠছে কবে পুনরায় নির্মাণ বা সংস্কারের কাজ শুরু হবে? কবে স্বাভাবিক হবে যোগাযোগ ব্যবস্থা?
আরও পড়ুন: পর্যটক ভিসায় ভারতে ঢুকে রেকি? ISI যোগ সন্দেহে চ্যাংড়াবান্ধায় আটক বাংলাদেশি
বিস্তারিত আসছে…










