দক্ষিণবঙ্গে ১১টি, উত্তরবঙ্গে ৬টি রেল প্রকল্পের অনুমোদন, কোথায় কোথায়? দেখুন তালিকা

Published:

সহেলি মিত্র, কলকাতা: বাংলার রেল যাত্রীদের জন্য রইল দারুণ সুখবর। এবার এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া আরও সুবিধে হবে। আসলে বাংলার মোট ১৭টি রেল প্রকল্পের (Railway Project) অনুমোদন দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এই ১৭টি রেল প্রকল্পের মধ্যে ১১টা দক্ষিণবঙ্গে এবং ৬টা উত্তরবঙ্গে রয়েছে।

বাংলার ১৭টি রেল প্রকল্পের অনুমোদন দিলেন রেলমন্ত্রী

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী বছরের বাজেটে এই প্রকল্পগুলির জন্য অর্থ বরাদ্দ করা হতে পারে। এর ফলে দীর্ঘদিন ধরে রেল যোগাযোগের অপেক্ষায় থাকা একাধিক এলাকার মানুষের যাতায়াত আরও সহজ হওয়ার সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গে কোন ১১টি রেল প্রকল্পের পরিকল্পনা?

দক্ষিণবঙ্গের প্রস্তাবিত ১১টি রেল প্রকল্পের তালিকায় রয়েছে প্রান্তিক-সিউড়ি, বনগাঁ-পোড়ামহেশতলা, বনগাঁ-চাঁদবাজার, চাঁদবাজার-বাগদা, রানাঘাট-দত্তফুলিয়া, কাঁথি-এগরা, নন্দকুমার-বালাইপন্ডা, নন্দীগ্রাম-কেন্দামারী, বোয়াইচণ্ডী-আরামবাগ, বোয়াইচণ্ডী-খানা এবং বাঁকুড়া-পুরুলিয়া রেলপথ।

আরও পড়ুন: প্রয়াত যোগী আদিত্যনাথের মা সাবিত্রী দেবী, মৃত্যুকালে বয়স হয়েছিল ৯১

উত্তরবঙ্গে কোন ৬টি রেল প্রকল্পের পরিকল্পনা?

অন্যদিকে উত্তরবঙ্গের জন্য প্রস্তাবিত ৬টি রেল প্রকল্পের মধ্যে রয়েছে রায়গঞ্জ-ইটাহার, গাজোল-ইটাহার, ইটাহার-বুনিয়াদপুর, চালসা-নকশাল, রাজাভাতখাওয়া-জয়ন্তী এবং রায়গঞ্জ-ডালখোলা রেলপথ। জানা গিয়েছে, গত ১ এপ্রিল, ২০২৬ পর্যন্ত পশ্চিমবঙ্গে মোট ৬৩টি রেল পরিকাঠামো প্রকল্প অনুমোদন করা হয়েছে, যার মধ্যে রয়েছে ১৪টি নতুন লাইন, ফোর-গেজ রূপান্তর প্রকল্প এবং ৪৫টি ডাবলিং/মাল্টি-ট্র্যাকিং প্রকল্প। এই প্রকল্পগুলি ৫,১৪৮ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এবং এর জন্য ৮৩,৪৩৩ কোটি টাকা ব্যয় হয়েছে। এর মধ্যে, ১,৭২১ কিলোমিটার লাইন চালু করা হয়েছে এবং মার্চ ২০২৬ পর্যন্ত ২৭,৯৪৯ কোটি টাকা ব্যয় হয়েছে।

রাজ্যে রেল পরিকাঠামো এবং সুরক্ষা কাজের জন্য বাজেট বরাদ্দ ২০০৯-১৪ সালের গড় বার্ষিক ৪,৩৮০ কোটি টাকা থেকে বেড়ে ২০২৬-২৭ সালে ১৪,২০৫ কোটি টাকা হয়েছে, যা তিনগুণেরও বেশি। রেল মন্ত্রক বেশ কয়েকটি নতুন লাইন, গেজ রূপান্তর এবং ডাবলিং প্রকল্পের সমাপ্তির কথাও তুলে ধরেছে, পাশাপাশি শিবোক–রংপো, তারকেশ্বর–বিষ্ণুপুর এবং বালুরঘাট–হিল্লি নতুন লাইনসহ বেশ কয়েকটি তৃতীয় ও চতুর্থ লাইন প্রকল্পের মতো বড় প্রকল্পগুলির কাজ এগিয়ে চলেছে।

google button