বিক্রম ব্যানার্জী, কলকাতা: চিরকালই ভারতের সাথে পাল্লা দিয়ে চলার চেষ্টা করে পাকিস্তান! সেই প্রবণতা রয়েছে ক্রিকেটেও। বিশ্বের সবচেয়ে বড় টি-টোয়েন্টি লিগ (Indian Premier League) IPL-কে টেক্কা দিতে পাকিস্তান সুপার লিগ আয়োজন করে পাক ক্রিকেট বোর্ড! তবে সেই চেষ্টায় পুরোপুরি ব্যর্থ পশ্চিমের দেশ। সম্প্রতি এ প্রসঙ্গে মুখ খুলেছেন পাকিস্তান সুপার লিগের দল (PSL Team) কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের মালিক নাদিম ওমর। দলের মালিকানা স্বত্ব বিক্রি করার ইচ্ছে প্রকাশ করে তাঁর দাবি, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সঙ্গে প্রতিযোগিতা করাটা ভুল হয়েছে। তাঁর মতে, বাণিজ্যিকভাবে IPL এর কাছে পুরোপুরি ব্যর্থ PSL!
নাদিমের মন্তব্যে উদ্বেগে পাক বোর্ড!
রিপোর্ট অনুযায়ী, কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ফ্রাঞ্চাইজির কর্ণধার নাদিম ওমর জানিয়েছেন, PSL-কে বিদায় জানাতে চান তিনি। তাঁর কথায়, “আমার মনে হয় PSL-কে বিদায় জানানোর এটাই সঠিক সময়। যদি আমরা একটা ভালো প্রস্তাব পেয়ে যাই এবং আমাদের শর্ত পূরণ হয় তবে আমরা কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ফ্রাঞ্চাইজি বিক্রি করতে তৈরি।” করাচি সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি মনে করেন, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সাথে প্রতিযোগিতা করাটা ভুল হয়েছে তাঁর।
নাদিম একেবারে খোলাখুলি বলেন, “আমরা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা তার বাজারের সঙ্গে প্রতিযোগিতা করতে পারি না। তাদের তুলনায় আমাদের বাজার খুবই সীমিত। দুর্ভাগ্যবশত, আমাদের এমন কোনও স্পনসর বাণিজ্যিক সংস্থা নেই যারা IPL এর মতো PSL এ এত টাকা বিনিয়োগ করতে পারবে।” এদিন নাদিম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আয়ের বিভিন্ন উৎসের কথাও উল্লেখ করেছিলেন।
আরও পড়ুন: ২৪ বছর বয়সেই টেস্টে রবীন্দ্র জাদেজাকে পেছনে ফেললেন যশস্বী জয়সওয়াল
এখানেই শেষ নয়, পাকিস্তান সুপার লিগের পরিচিত দলের মালিক এও বলেন, “ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বড় পরিসরে মার্চেন্ডাইজিং করা হয। তাদের সম্প্রচার স্বত্বের পাশাপাশি হোম ও অ্যাওয়ে ম্যাচের টিকিট বিক্রি থেকেও প্রচুর আয় হয়। পাকিস্তানে মার্চেন্ডাইজিং একেবারেই সম্ভব নয়। আমরা 1000 পাকিস্তানি রুপিতে একটি অফিসিয়াল জার্সি বাজারে ছেড়েছিলাম, কিন্তু সেই একই জার্সির নকল 200 রুপিতে বাজারে বিক্রি হচ্ছে, এভাবেই আমাদের আয়ের রাস্তা নষ্ট হচ্ছে।”











