২৯ জানুয়ারি পর্যন্ত সুরক্ষা, হাইকোর্টে বিরাট স্বস্তি পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

Published:

Abhishek Banerjee

সৌভিক মুখার্জী, কলকাতা: বিচারব্যবস্থার বিরুদ্ধে আঙুল তুলেছিলেন মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এমনকি তাঁর সেই মন্তব্যের জেরে কলকাতা হাইকোর্টের তরফ থেকে করা হয় শোকজ। তবে সেই মন্তব্যকে ‘বেদনাদায়ক’ বলে অভিহিত করলেও তার অন্তর্বর্তী সুরক্ষার মেয়াদ আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত বাড়িয়ে দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ তৃণমূল সাংসদের পক্ষে এই রায় দিয়েছে।

হাইকোর্টে স্বস্তি পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

বৃহস্পতিবার শুনানিতে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার আদালতে জানান যে অভিষেকের এক সহযোগীর সুরক্ষার আবেদন খারিজ হওয়ার পর অভিষেক নাকি বিচারব্যবস্থার বিরুদ্ধে একটি টুইট করেছিলেন। তিনি উল্লেখ করেন, অভিষেকের বিরুদ্ধে ইতিমধ্যেই ফৌজদারী আদালত অবমাননার অভিযোগ উঠেছে। আর এই অবস্থায় সুরক্ষা বজায় রেখে তাঁকে এমন মন্তব্য করার সুযোগ দেওয়া যায় কিনা তা নিয়ে তোলা হয় প্রশ্ন।

তবে আদালত পাল্টা জানতে চায় যে এই মামলার অন্তর্বর্তী সুরক্ষার মেয়াদ বাড়ানোর আবেদন নাকচ করার ভিত্তি হিসেবে তৃণমূল সাংসদের কথিত মন্তব্যগুলিকে আদৌ ধরা যায় কিনা। বিচারপতি বলেন, “বিচারব্যবস্থার বিরুদ্ধে মন্তব্যের ভিত্তি থেকে অন্তর্বর্তী সুরক্ষার মেয়াদ বাড়ানোর প্রার্থনা নাকচ করা যায়? এটা কি ইচ্ছাকৃত অবমাননাকর আচরণ?” এমনকি অন্তর্বর্তী সুরক্ষার মেয়াদ বাড়াতে অস্বীকার করার মতো পরিস্থিতির কী পরিবর্তন ঘটেছে, তাও রাজ্যকে প্রমাণ করতে হবে বলে জানায় হাইকোর্ট।

এদিকে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল হলফনামা জমা দেওয়ার জন্য সময় চাইলে আদালত রাজ্যকে নির্দেশ দেয় যে তদন্তের অগ্রগতি জানিয়ে একটি রিপোর্ট রেকর্ড জমা দিতে, যাতে অন্তর্বর্তী সুরক্ষার মেয়াদ বাড়ানোর বিরোধিতা নিয়ে আদালত সিদ্ধান্ত নিতে পারে। তবে অভিষেকের আইনজীবী জানান, পরিস্থিতি না জেনে তিনি মন্তব্য করতে পারবেন না। সবশেষে আদালত আইনজীবীকে আগামী সোমবারের মধ্যে একটি হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেয়।

আরও পড়ুন: ১ লাখের নিচে নেমে এল সোনার দাম, রুপো নিয়েও বাম্পার খবর! আজকের রেট

কিন্তু হাইকোর্ট প্রশ্ন তোলে, “একজন সাংসদ যদি এমন মন্তব্য করেন, তাহলে তাঁর অনুগামীদের কাছে ঠিক কী বার্তা যায়?” তবে বিচারক এও পর্যবেক্ষণ করেন যে মন্তব্যগুলি ইচ্ছাকৃত এবং সচেতন আদালত অবমাননা হিসেবে গণ্য না হলেও তা অত্যন্ত বেদনাদায়ক। পাল্টা অভিষেকের আইনজীবী জানান যে আদালতের বিরুদ্ধে করা কোনও মন্তব্যের সঙ্গে তিনি সহমত নন। সর্বশেষে আদালত চূড়ান্ত রায় দেয় যে অন্তর্বর্তী সুরক্ষার মেয়াদ বাড়াতে অস্বীকার করার মতো পরিস্থিতির কোনও বদল ঘটেছে এমন কিছু দেখাতে পারেনি রাজ্য। তাই ২৯ জানুয়ারি পর্যন্তই থাকবে এই সুরক্ষার মেয়াদ।

google button