সহেলি মিত্র, কলকাতা: আপনিও কি সাহারায় বিনিয়োগ করেছিলেন এবং আপনার টাকা আটকে (Sahara Refund Status) আছে? তাহলে আপনার জন্য রইল জরুরি খবর। আসলে, সাহারা রিফান্ড সংক্রান্ত একটি বড় আপডেট এসেছে। সরকার সাহারায় বিনিয়োগকারী বিনিয়োগকারীদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছে। রিপোর্ট অনুযায়ী, ৪৭ লক্ষেরও বেশি বিনিয়োগকারী সরকারের কাছ থেকে তাদের আটকে থাকা টাকা পেয়েছেন। মোট টাকার পরিমাণ ২২১ কোটি টাকারও বেশি। তবে আপনি কি স্টেটাস চেক করতে পারছেন না? তাহলে চলুন জেনে নেবেন কীভাবে চেক করবেন।
৪৭ লক্ষেরও বেশি বিনিয়োগকারীকে টাকা দিল সরকার
সরকার ৭ দিনে ৪৭.১৫ লক্ষ বিনিয়োগকারীর অ্যাকাউন্টে ২২১ কোটি টাকার বেশি স্থানান্তর করেছে। যদি আপনার টাকা সাহারার কাছে আটকে থাকে এবং এখনও আপনার অ্যাকাউন্টে না এসে থাকে, তাহলে আপনি আপনার স্ট্যাটাস চেক করে রিফান্ডের অবস্থা জানতে পারেন। চলুন, রিফান্ড স্ট্যাটাস চেক করার সম্পূর্ণ প্রক্রিয়াটি জেনে নেওয়া যাক।
স্ট্যাটাস কীভাবে চেক করবেন?
১৮ নভেম্বর, ২০২৬ পর্যন্ত প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রায় ১.৫১ কোটি মানুষ টাকা ফেরতের জন্য আবেদন করেছেন। এদের মধ্যে ৪৭.১৫ লক্ষেরও বেশি বিনিয়োগকারী সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থ পেয়েছেন। আপনার রিফান্ডের খোঁজ নিতে সাহারা অফিসে যাওয়ার বা কোনো এজেন্টের সাথে যোগাযোগ করার প্রয়োজন নেই। সরকার এই সুবিধাটি অনলাইনে শুরু করেছে।
আরও পড়ুন: ভারতের সোনায় ‘চীনা ধাতুর গুঁড়ো’? পরীক্ষা করেও ধরা পড়ছে না খাদ!
- প্রথমে অফিসিয়াল সিআরসিএস-সাহারা রিফান্ড পোর্টাল https://mocrefund.crcs.gov.in-এ যেতে হবে।
- এরপর ‘ডিপোজিটর লগইন’ বিকল্পটি নির্বাচন করুন।
- এবার আপনার আধার-এর সাথে সংযুক্ত মোবাইল নম্বরটি এন্ট্রি করান।
- এরপর স্ক্রিনে দেখানো ক্যাপচা কোডটি পূরণ করুন।
- আপনার নিবন্ধিত মোবাইল নম্বরে আসা OTP এন্ট্রি করান।
- আপনার আবেদন ও ক্লেইমের অবস্থা জানতে আপনার অ্যাকাউন্টে লগইন করুন।
- আপনার ড্যাশবোর্ডে এখন আপনার রিফান্ড আবেদন সংক্রান্ত সর্বশেষ তথ্য দেখানো হবে।
- যদি অ্যাপ্লিকেশনটিতে “Processing” লেখা দেখায়, তার মানে হলো ক্লেইমটি বর্তমানে যাচাইয়ের অধীনে রয়েছে।
- আমানতকারীদের এই প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে দিতে হবে এবং পরবর্তী আপডেটের জন্য পোর্টালটি দেখতে থাকতে হবে।
- আবেদনপত্রটি সংশোধন বা Re Submit -এর জন্য চিহ্নিত করা হলে, আবেদনকারীদের সংশ্লিষ্ট ‘ Re Submit’ বিভাগে গিয়ে ভুলত্রুটিগুলো সংশোধন করে প্রয়োজনীয় তথ্য পুনরায় জমা দিতে হবে।










