চালু হল জীবনতলা থেকে দিঘা যাওয়ার নতুন বাস, রইল রুট ও সময়সূচি

Published:

Jibantala Digha Bus

অনন্যা সরকার, কলকাতা: জীবনতলার বাসিন্দাদের জন্য সুখবর। বুধবার (১৮ নভেম্বর) দক্ষিণ ২৪ পরগণার জীবনতলা থেকে পূর্ব মেদিনীপুরের সৈকত শহর দিঘা পর্যন্ত নতুন সরাসরি বাস পরিষেবা (Jibantala Digha Bus) চালু হল। এই বাসটি ঘটকপুকুর, শিয়ালদহ ও ডানলপের ওপর দিয়ে যাতায়াত করবে, যা যাত্রীদের জন্য দিঘা ভ্রমণকে আরও অনেক বেশি আরামদায়ক ও সুবিধাজনক করে তুলবে। আসুন তাহলে এই নতুন বাসটির রুট ও সময়সূচি জেনে নেওয়া যাক। 

জীবনতলা – দিঘা বাসের রুট ও সময়সূচি

জীবনতলা থেকে দিঘা যাওয়ার ‘মুসাফির’ নামের এই নতুন বাসটি ঘটকপুকুর, ভোজেরহাট, লেদার কমপ্লেক্স, সায়েন্স সিটি, শিয়ালদহ, শ্যামবাজার, ডানলপ, দক্ষিণেশ্বর, বালি, কোনা এক্সপ্রেসওয়ে, ধুলাগড়, নিমদিঘি, বাগনান, কোলাঘাট, মেচেদা, রাধামণি, নিমতৌড়ি, নন্দকুমার, বাজকুল, হেরিয়া, কাঁথি, পিচাবনী, চাউলখোলা, রামনগর, ওল্ড দিঘা এবং দিঘা বর্ডার হয়ে অবশেষে দিঘায় পৌঁছাবে।

সময়সূচি সম্পর্কে বললে, বাসটি প্রতিদিন ভোর ৫:০০টায় জীবনতলা চৌমাথা থেকে দিঘার উদ্দেশ্যে রওনা দেয়। আর দিঘা থেকে জীবনতলার উদ্দেশ্যে ফিরতি বাসটি বিকেল ৩:১৫- এ ছাড়ে। তবে মনে রাখবেন, জীবনতলা থেকে ছাড়ার সময় অপরিবর্তিত থাকলেও, দিঘা থেকে ছাড়ার সময়ে হেরফের হতে পারে। এই বাসে জীবনতলা থেকে দিঘা পর্যন্ত যাওয়ার ভাড়া উভয় দিকেই ৩০০ টাকা। 

আরও পড়ুন: শুরু হল বেলুড় মঠ-জয়রামবাটি সরকারি AC ভলভো বাস পরিষেবা, জানুন রুট ও সময়সূচি

বাসটিতে ৩×২ বিন্যাসের পুশ-ব্যাক সিট রয়েছে এবং পুরো যাত্রাপথে সিসিটিভি (CCTV) নজরদারির ব্যবস্থা আছে, যা যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করবে। বুকিং ও অন্যান্য তথ্য জানার জন্য আগ্রহী ব্যক্তিরা ৯৮৩২৯৫৮৮৩৩ অথবা ৯০৬২১০৫২৭৩ নম্বরগুলিতে যোগাযোগ করতে পারেন। তাই উইকএন্ডে সমুদ্র সৈকতে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে থাকলে, জীবনতলা থেকে দিঘা পর্যন্ত চালু হওয়া এই নতুন বাস পরিষেবাটি আপনার ভ্রমণের জন্য একটি সাশ্রয়ী ও সুবিধাজনক বিকল্প হতে পারে।

google button