সহেলি মিত্র, কলকাতাঃ বাস যাত্রীদের পোয়া বারো। শুরু হল আরও একটি নতুন পরিষেবা। সবথেকে বড় কথা, এবার বেলুড় মঠ থেকে জয়রামবাটি (Belur Math Jayrambati Bus) অবধি সরকারি বাস পরিষেবা শুরু হল। আজ বুধবার WBTC-র বাসের উদ্বোধন হয়ে গেল দুই জায়গার জন্য। চলুন বাসটির সময়সূচি, রুট সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।
বেলুড় মঠ থেকে জয়রামবাটি চালু সরকারি বাস
এক রিপোর্ট অনুযায়ী, এদিন WBTC-র বেলুড়মঠ থেকে জয়রামবাটি ভায়া কামারপুকুর রুটে এসি ভলভো বাস পরিষেবার শুভ উদ্বোধন হয়েছে। উদ্বোধন করেন পরিবহন ও শ্রম দফতরের মন্ত্রী অর্জুন সিং। বাস নং হল ACT-11। সরকারি বাস, তার মানে মহিলাদের জন্য একদম বিনামূল্যে।
বাসের রুট ও সময়সূচি কী?
এবার জেনে নেওয়া যাক বাসের রুট কী সে সম্পর্কে। জানা গিয়েছে, বেলুরমঠ থেকে জয়রামবাটি যাওয়ার সময়ে বাসটি ডানকুনি, চাঁপাডাঙা, আরামবাগ, কামারপুকুরেও স্টপেজ দেবে। দাবি করা হচ্ছে, এই বাসে রয়েছে বায়ো টয়লেট, বড় সিট সহ সমস্ত আধুনিক সুবিধা। মাননীয়া মুখ্যমন্ত্রীর নির্দেশে দ্রুত গতিতে এই পরিষেবা চালু করা হয়েছে। বেলুড় মঠের মহারাজরা এই দাবি রেখেছিলেন। সময়সূচি সম্পর্কে বললে, বাসটি বেলুড় মঠ থেকে ভোর ৫:৪৫ নাগাদ ছাড়বে। অন্যদিকে জয়রামবাটি থেকে বিকেল ৩:৪৫ নাগাদ ছাড়বে।
আরও পড়ুন: শিয়ালদহ বালুরঘাট এক্সপ্রেসের কামরায় মদের আসর পুলিশ কর্মীর, প্রতিবাদী মহিলার সঙ্গে বচসা
এদিন উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী অর্জুন সিং বলেন, “আমরা যেটা চালাবো, সেটা বন্ধ হবে না। বাংলার বাস বন্ধ হবে না, বাংলা চলবে।” তিনি আরও বলেন, এই পরিষেবা যখন মাননীয়া মুখ্যমন্ত্রী পরিবহন মন্ত্রী ছিলেন, তখন চালু হয়েছিল। মাঝে বন্ধ হয়ে গিয়েছিল। এবার আর বন্ধ হবে না। আগামী দিনে আরও বাস বাড়বে। যেখানে যেখানে লাগবে, সেখানে বাস দেওয়া হবে। ইতিমধ্যেই ৩০টি সরকারি ভলভো বাস নিয়ে আসছে পরিবহন দফতর।










